19.1 C
London
September 22, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

শিশুদের তথ্য চুরির অভিযোগে যুক্তরাজ্যের আদালতে টিকটকের বিরুদ্ধে মামলা

লাখ লাখ শিশুর তথ্য চুরির অভিযোগে চীনা ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের বিরুদ্ধে যুক্তরাজ্যের একটি আদালতে মামলা দায়ের হয়েছে।

 

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানায়, শিশুদের ব্যক্তিগত তথ্য, ফোন নম্বর, ভিডিও লোকেশন এবং বায়োমেট্রিক তথ্য গোপনে সংরক্ষণ করেছে টিকটক।

 

এ নিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে যুক্তরাজ্যের শিশুবিষয়ক কমিশনার। ১৩ বছরের নিচের এসব শিশুরা বেশির ভাগই যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর।

 

বিবিসি জানায়, শিশুদের তথ্য চুরির বিষয়ে কিছুই জানে না ভুক্তভোগীর পরিবার। তবে এসব অভিযোগ অস্বীকার করে আইনি চ্যালেঞ্জ মোকাবিলার কথা জানিয়েছে টিকটক কর্তৃপক্ষ।

 

অন্যদিকে, টিকটকে যারা সহিংসতা বা বিদ্বেষমূলক ভিডিও ছড়াবে তাদের আইডি নিষিদ্ধ করার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

 

২২ এপ্রিল ২০২১
নিউজ ডেস্ক

আরো পড়ুন

মধ্যপ্রাচ্যে আমগাছ রোপনের প্রকল্পে নতুন সম্ভাবনার দোয়ার খুলতে পারে বাংলাদেশের জন্য

ক্রিপ্টোকারেন্সি জালিয়াতি, লন্ডনে একজন হারালেন প্রায় ৩ কোটি টাকা

ফেসবুকে যুক্ত হলো নতুন ফিচার