11.3 C
London
October 20, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

শীতে স্কুল ছুটি নিয়ে ঘন্টায় ঘন্টায় বদলাচ্ছে নির্দেশনা

দেশে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলেই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণার নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এর আগে বিকেলে ১৭ ডিগ্রি সেলসিয়াসে স্কুল বন্ধের কথা বলেছিল। কিন্তু সন্ধ্যার পরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সিদ্ধান্ত পরিবর্তন করে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সহকারী পরিচালকের স্বাক্ষরিত অফিস আদেশে আজ মঙ্গলবার ১৬ জানুয়ারি এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

মাউশি সংশোধিত নির্দেশনায় বলেছে, দেশের বিভিন্ন জেলায় তীব্র শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে। চলমান এই শৈত্যপ্রবাহে শিক্ষার্থীদের শিক্ষার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানা যাচ্ছে।

এক্ষেত্রে যেসব জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেবে যাবে, সেসব জেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হবে। মাউশির আঞ্চলিক উপপরিচালকেরা ওই সব জেলার জেলা শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে বন্ধের এই নির্দেশ দেবেন। সর্বোচ্চ তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস বা তদূর্ধ্ব না হওয়া পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানা যায়।

এম.কে
১৭ জানুয়ারি ২০২৪

আরো পড়ুন

ইভিএমে নয়, ব্যালটে হবে জাতীয় নির্বাচনঃ সিইসি

যুক্তরাজ্যে হাসপাতালের কেন্টিনে কফির আড্ডায় পলাতক চার মন্ত্রী!

ভুল বুঝিয়ে নড়াইলের. খুকুরানীর, ভিত্তিহীন বক্তব্য নেয়, ভারতীয় মিডিয়া!