10.6 C
London
March 24, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিক

সরকারি সুবিধার চাপ কমাতে বাংলাদেশসহ কয়েকটি দেশের সকল ধরনের ভিসা বন্ধ করল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র বাংলাদেশি নাগরিকদের জন্য অভিবাসী ভিসা সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছে। দেশটির সরকারি কল্যাণমূলক সুবিধা ব্যবহারের হার বাংলাদেশিদের মধ্যে তুলনামূলক বেশি হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

সোমবার (২৩ মার্চ) দূতাবাসের এক বার্তায় জানানো হয়, যুক্তরাষ্ট্র সরকারের অন্যতম দায়িত্ব হলো করদাতাদের স্বার্থ রক্ষা করা। সে কারণে অভিবাসীরা যাতে অবৈধভাবে সরকারি কল্যাণ সুবিধা গ্রহণ না করেন বা রাষ্ট্রের ওপর অতিরিক্ত আর্থিক বোঝা সৃষ্টি না করেন, তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বার্তায় আরও বলা হয়, যেসব দেশের নাগরিকদের মধ্যে যুক্তরাষ্ট্রের সরকারি সহায়তা ব্যবহারের প্রবণতা বেশি, সেসব দেশের তালিকায় বাংলাদেশও রয়েছে। এর প্রেক্ষিতে বাংলাদেশসহ কয়েকটি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে মার্কিন পররাষ্ট্র বিভাগ।

এই স্থগিতাদেশের ফলে যুক্তরাষ্ট্র তাদের বর্তমান যাচাই-বাছাই নীতিমালা ও প্রক্রিয়াগুলো পুনর্মূল্যায়নের সুযোগ পাবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে যেন এসব প্রক্রিয়া আরও কার্যকরভাবে মার্কিন নাগরিকদের স্বার্থকে অগ্রাধিকার দেয়, সে লক্ষ্যে এই পর্যালোচনা পরিচালিত হবে।

উল্লেখ্য, এই সিদ্ধান্ত শুধু অভিবাসী ভিসার মধ্যেই সীমাবদ্ধ নয়। পর্যটক ও শিক্ষার্থী ভিসাসহ অন্যান্য ভিসা কার্যক্রমও এর আওতায় পড়বে বলে জানিয়েছে দূতাবাস। ফলে নতুন করে ভিসার আবেদনকারীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে

আরো পড়ুন

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের তীব্র নিন্দা জানালেন ট্রাম্প

জমজমের পানি পানে যে নতুন নির্দেশনা দিল সৌদি আরব

ধুমপানের জন্য জাপানি আমলাকে জরিমানা