TV3 BANGLA
বাংলাদেশ

সাতক্ষীরা সীমান্তে সাবেক ছাত্রলীগ নেতা আটকঃ ছোট ভাই ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি

ভারত থেকে বাংলাদেশে ফেরার সময় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সীমান্ত এলাকা থেকে কাজী আজহারুল ইসলাম মানিক (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি যশোরের কেশবপুর উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক। তার ছোট ভাই কাজী রওনকুল ইসলাম শ্রাবণ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি।

সোমবার (১৬ নভেম্বর) দুপুর ২টা ২০ মিনিটের দিকে সাতক্ষীরার ভোমরা চেকপোস্ট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটকের পর তাকে যশোরের কেশবপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, কাজী আজহারুল ইসলাম মানিকের বাড়ি যশোরের কেশবপুর উপজেলার চিংড়া বাজার এলাকায়। তার বাবার নাম কাজী রফিকুল ইসলাম। গত ৮ নভেম্বর চিকিৎসার উদ্দেশ্যে তিনি ভারতে গিয়েছিলেন। সোমবার দেশে ফেরার সময় ভোমরা স্থলবন্দর চেকপোস্ট এলাকায় পুলিশ তাকে আটক করে।

তবে তাকে কোন মামলায়, কী অভিযোগে অথবা কোনো গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে আটক করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানায়নি পুলিশ।

আটকের পর তাকে কেশবপুর থানায় নেওয়ার প্রক্রিয়া চলছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট পুলিশ কর্তৃপক্ষ। তার বিরুদ্ধে থাকা অভিযোগ বা মামলার বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া গেলে আটকের আইনি কারণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

সূত্রঃ এশিয়া পোস্ট

এমকে

আরো পড়ুন

সেপ্টেম্বরেই চালু হচ্ছে বাংলাদেশ ব্যাংকের টাকা-রুপি ডেবিট কার্ড

সিলেটের মাটির নিচে এখনও গ্যাসের ভান্ডার

বাংলাদেশে বর্জ্য ব্যবস্থাপনা থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহ চীনের