TV3 BANGLA
বাংলাদেশ

সিলেটে বিএনপির ভূমিধস জয়ঃ ১৯ আসনের মধ্যে ১৮টিতে এগিয়ে ধানের শীষ

দীর্ঘদিন পর জাতীয় নির্বাচনকে ঘিরে দেশে দেখা গেছে উৎসবমুখর পরিবেশ। অনেক স্থানে ভোটের আমেজ ছিল ঈদের আনন্দের মতো। যদিও সার্বিকভাবে ভোটদানের হার খুব বেশি চোখে পড়েনি, তবুও নির্বাচনের ফলাফলে বিশেষ করে সিলেট বিভাগে চমক দেখিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল অনুযায়ী, সিলেট বিভাগের ১৯টি সংসদীয় আসনের মধ্যে ১৭টিতেই জয়ের পথে রয়েছে ধানের শীষ প্রতীক। বিশেষ করে সনাতন ধর্মাবলম্বী ভোটার ও চা বাগান এলাকার ভোটে উল্লেখযোগ্য সমর্থন পাওয়ায় বিএনপির এই অগ্রযাত্রা আরও সুদৃঢ় হয়েছে বলে স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন।

সুনামগঞ্জ জেলার ৫টি আসনের সবকটিতেই বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছে ধানের শীষের প্রার্থীরা। একইভাবে হবিগঞ্জের ৪টি আসনেও স্পষ্ট ব্যবধানে এগিয়ে বিএনপি। মৌলভীবাজার জেলার ৪টি আসনের সবগুলোতেও ধানের শীষ প্রার্থীরা শক্ত অবস্থানে রয়েছে।

সিলেট জেলার ৬টি আসনের মধ্যে সিলেট-১, ২, ৩ ও ৪ আসনে পরিষ্কার ব্যবধানে এগিয়ে রয়েছে বিএনপি প্রার্থীরা। তবে সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে বিএনপি জোটের প্রার্থী ও বিএনপির এক বিদ্রোহী প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতার কারণে ভোট বিভাজনের সুযোগে জামায়াত ইসলামের জোটভুক্ত প্রার্থী দেওয়াল ঘড়ি প্রতীকে বেসরকারিভাবে জয়ী হয়েছেন বলে জানা গেছে।

অন্যদিকে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা গেছে। সর্বশেষ প্রাপ্ত তথ্যে সেখানে ধানের শীষের প্রার্থী সামান্য ব্যবধানে এগিয়ে আছেন বলে জানা যায়।

সিলেট বিভাগে এই ফলাফলকে অনেকেই ‘ভূমিধস বিজয়’ হিসেবে দেখছেন। সাধারণ ভোটারদের মতে, এই বিজয় সিলেট বিভাগের উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ ও রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। তবে চূড়ান্ত ফলাফলের জন্য নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার দিকেই এখন সবার নজর।

এম.কে

আরো পড়ুন

বাংলাদেশ সেভেন সিস্টারের সমুদ্র অভিভাবকঃ ড. ইউনুস

শপথ নেননি ৩ উপদেষ্টা, তারা কারা?

ই-ক্যাবের সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন শমী কায়সার