20.3 C
London
October 2, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

স্কিলড ওয়ার্কার থেকে গ্লোবাল ট্যালেন্ট—যেসব ভিসাধারী ব্রিটেনে নিতে পারবেন পরিবারের সদস্যদের

যুক্তরাজ্যে কর্মরত বিদেশি নাগরিকদের পরিবারের সদস্যদের ব্রিটেনে নিয়ে যাওয়ার বিষয়ে নতুন করে বিস্তারিত নির্দেশনা প্রকাশ করেছে দেশটির সরকার। সরকারি অভিবাসন নির্দেশনায় এমন ২০টি কর্মভিসা ক্যাটাগরির তালিকা দেওয়া হয়েছে, যেসব ভিসার অধীনে থাকা ব্যক্তিরা নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে তাদের নির্ভরশীল পরিবারের সদস্যদের যুক্তরাজ্যে আনার সুযোগ পান।

প্রকাশিত নির্দেশনায় বলা হয়েছে, এসব নিয়ম সংশ্লিষ্ট ভিসা রুটের অধীনে নির্ভরশীল বা ‘ডিপেনডেন্ট’ পরিবারের সদস্যদের আবেদন যাচাইয়ের ক্ষেত্রে প্রযোজ্য। তালিকায় দীর্ঘমেয়াদি কর্মভিসার পাশাপাশি কিছু অস্থায়ী কর্মভিসাও রয়েছে।

যেসব কর্মভিসায় পরিবারের সদস্য আনার সুযোগ রয়েছেঃ

প্রথমত, স্কিলড ওয়ার্কার এবং এর পূর্ববর্তী টিয়ার-২ জেনারেল রুটের ভিসাধারীরা নির্দিষ্ট নিয়মে পরিবারের সদস্যদের আনতে পারেন।

দ্বিতীয়ত, গ্লোবাল বিজনেস মোবিলিটি রুটের সিনিয়র অথবা স্পেশালিস্ট ওয়ার্কার এবং এর পূর্ববর্তী ইন্ট্রা-কোম্পানি ট্রান্সফার রুটের ভিসাধারীরা এই সুবিধার আওতায় রয়েছেন।

এছাড়া গ্র্যাজুয়েট ট্রেইনি, ইউকে এক্সপ্যানশন ওয়ার্কার, সার্ভিস সাপ্লায়ার এবং সেকেন্ডমেন্ট ওয়ার্কার ক্যাটাগরিও তালিকায় রয়েছে।

ধর্মীয় খাতের কর্মীদের জন্য টি-টু মিনিস্টার অব রিলিজিয়ন এবং এর পূর্ববর্তী সংশ্লিষ্ট রুটের ভিসাধারীরাও নির্দিষ্ট শর্তে পরিবারের সদস্যদের সঙ্গে নিতে পারবেন।

এ তালিকায় আরও রয়েছে ইন্টারন্যাশনাল স্পোর্টসপারসন, রিপ্রেজেন্টেটিভ অব অ্যান ওভারসিজ বিজনেস, ইউকে অ্যানসেস্ট্রি, গ্লোবাল ট্যালেন্ট এবং এর পূর্ববর্তী টিয়ার-১ এক্সেপশনাল ট্যালেন্ট রুট।

এছাড়া হাই পটেনশিয়াল ইন্ডিভিজুয়াল, ইনোভেটর ফাউন্ডার, স্টার্ট-আপ এবং স্কেল-আপ ভিসাও তালিকাভুক্ত রয়েছে।

অস্থায়ী কর্মভিসার মধ্যে ক্রিয়েটিভ ওয়ার্কার, রিলিজিয়াস ওয়ার্কার, চ্যারিটি ওয়ার্কার, গভর্নমেন্ট অথরাইজড এক্সচেঞ্জ এবং ইন্টারন্যাশনাল অ্যাগ্রিমেন্ট রুটের নামও রয়েছে।

সব ভিসাধারীর ক্ষেত্রে একই নিয়ম নয়ঃ

তবে তালিকাভুক্ত কোনো ভিসা থাকলেই পরিবারের প্রত্যেক সদস্য স্বয়ংক্রিয়ভাবে যুক্তরাজ্যে প্রবেশ বা থাকার অনুমতি পাবেন—এমন নয়। পরিবারের সদস্যদের যোগ্যতা এবং সংশ্লিষ্ট ভিসা রুটের নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে।

যুক্তরাজ্য সরকারের নির্দেশনায় আরও বলা হয়েছে, কোনো পরিবারের সদস্য যদি ইতোমধ্যেই অন্য কোনো বৈধ অনুমতির ভিত্তিতে যুক্তরাজ্যে অবস্থান করেন, তাহলে তাকে সব ক্ষেত্রে নতুন করে ডিপেনডেন্ট হিসেবে আবেদন করতে নাও হতে পারে।

উদাহরণ হিসেবে ইউরোপীয় ইউনিয়ন সেটেলমেন্ট স্কিম (ইইউএসএস)-এর আওতায় বৈধ অবস্থান থাকা ব্যক্তিদের কথা উল্লেখ করা হয়েছে।

সরকারি নির্দেশনাটি মূলত অভিবাসন কর্মকর্তাদের জন্য একটি কাঠামো হিসেবে কাজ করবে, যাতে বিভিন্ন কর্মভিসা রুটের সঙ্গে যুক্ত ডিপেনডেন্ট আবেদনগুলো সংশ্লিষ্ট অভিবাসন বিধিমালা অনুযায়ী যাচাই করা যায়।

তবে পরিবারকে যুক্তরাজ্যে আনার ক্ষেত্রে ভিসার ধরন ছাড়াও আবেদনকারীর সম্পর্ক, বয়স, বর্তমান অভিবাসন স্ট্যাটাস এবং সংশ্লিষ্ট রুটের নির্দিষ্ট বিধিনিষেধ গুরুত্বপূর্ণ হতে পারে। তাই কোনো আবেদন করার আগে সংশ্লিষ্ট ভিসা রুটের সর্বশেষ সরকারি নিয়ম যাচাই করা প্রয়োজন।

সূত্রঃ লিজিট.এনজি

এমকে

আরো পড়ুন

যুক্তরাজ্যে তীব্র গরমে অ্যাম্বার সতর্কতাঃ ঘর শীতল রাখতে সহজ ও সাশ্রয়ী পরামর্শ

অনলাইনে আত্মহত্যায় সহায়তার অভিযোগে যুক্তরাজ্যে প্রথম মামলায় ১৪ বছরের কারাদণ্ড

যুক্তরাজ্যে কম বেতনেও স্কিলড ওয়ার্কার ভিসাঃ স্যালারি লিস্টে ২৪ পেশার তালিকা প্রকাশ