13.7 C
London
October 17, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

হাসপাতালের কক্ষে ধূমপান ও অপরিচ্ছন্নতাঃ চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনে গিয়ে হাসপাতালের পরিচ্ছন্নতা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হাসপাতালের একটি টয়লেট অপরিচ্ছন্ন দেখে দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তাকে তিনি প্রশ্ন করেন, ‘আপনি নিজে কি এই টয়লেট ব্যবহার করবেন?’

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে প্রধানমন্ত্রী হাসপাতালটি পরিদর্শন করেন। এ সময় তিনি বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কর্মপরিবেশসহ হাসপাতালের সার্বিক পরিচ্ছন্নতা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পরিদর্শনের একপর্যায়ে টয়লেটের নোংরা পরিবেশ দেখে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে প্রশ্ন তোলেন।

এর আগে একই পরিদর্শনের সময় হাসপাতালের সহযোগী অধ্যাপক রফিকুল ইসলামকে তার নিজ কক্ষে ধূমপান করতে দেখেন প্রধানমন্ত্রী। চিকিৎসকের কক্ষটিও অপরিচ্ছন্ন ছিল। হাসপাতালের মতো একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চিকিৎসকের এমন আচরণে অসন্তোষ প্রকাশ করেন তিনি।

এ ঘটনায় হাসপাতালের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হককে সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পরে তার নির্দেশের পর চিকিৎসক রফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয় বলে জানিয়েছে দৈনিক ইত্তেফাক।

পরিদর্শনকালে হাসপাতালের পরিবেশ স্বাস্থ্যসম্মত রাখা, পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মীদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

সূত্রঃ দৈনিক ইত্তেফাক

এমকে

আরো পড়ুন

‘শৃঙ্খলাবিরোধী কার্যকলাপে’ জুলাইয়ে ইসকন থেকে বহিষ্কার হন চিন্ময় কৃষ্ণ দাস

নিউজ ডেস্ক

জাতীয় রাজস্ব বোর্ডের সফটওয়্যারে একের পর এক জালিয়াতির ঘটনা

হাইকমিশনার খাস্তগীরকে পোল্যান্ডে রাষ্ট্রদূত করার সিদ্ধান্ত বা‌তিল