ইয়েমেনের হুথি আন্দোলন সম্প্রতি শক্তিশালী সতর্কবার্তা জারি করেছে। তারা জানিয়েছে, যদি সৌদি আরব, জর্ডান বা সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের দিকে লক্ষ্য করা কোনো ক্ষেপণাস্ত্র আটকানোর চেষ্টা করে, তাহলে তাদেরকে ইসরায়েলের অংশ হিসেবে গণ্য করা হবে।
হুথিদের মুখপাত্র বলেন, “আমরা আরব দেশগুলিকে বিশেষ করে জর্ডান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতকে সতর্ক করছি যে, ইরান, ইয়েমেন এবং পুরো প্রতিরোধ অক্ষ থেকে আসা ক্ষেপণাস্ত্রকে আটকানো থেকে বিরত থাকুন। যে দেশ এগুলো আটকাবে, তাকে জায়নবাদী সত্তার অবিচ্ছেদ্য অংশ হিসেবে গণ্য করা হবে এবং সতর্ক করা ব্যক্তির কোনো অজুহাত থাকবে না।”
বিশ্লেষকরা মনে করছেন, হুথিদের এই বার্তা মধ্যপ্রাচ্যে বিদ্যমান উত্তেজনা আরও বাড়াতে পারে এবং আরব দেশগুলোর কূটনৈতিক অবস্থানকে কঠিন পরিস্থিতিতে ফেলতে পারে।
সূত্রঃ স্যোশাল মিডিয়া
এম.কে

