13.3 C
London
April 29, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

১৫ বছর পর সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া

এবারের সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে সেনাকুঞ্জে যোগ দিচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

তিনি জানান, সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেল ৩টায় সেনাকুঞ্জের অনুষ্ঠানে অংশ নেবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এর আগে সবশেষ ২০০৯ সালে সেনাকুঞ্জের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন খালেদা জিয়া।

সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে মঙ্গলবার (১৯ নভেম্বর) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আমন্ত্রণ জানায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগ।

ওইদিন রাতে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল এএসএম কামরুল আহসান এই আমন্ত্রণপত্র বিএনপি চেয়ারপারসনের কাছে পৌঁছে দেন।

এম.কে
২১ নভেম্বর ২০২৪

আরো পড়ুন

স্থায়ী ক্যাম্পাসে কার্যক্রম স্থানান্তরে ব্যর্থ ১৮ বেসরকারি বিশ্ববিদ্যালয়, ৪টিতে ভর্তি বন্ধের সিদ্ধান্ত

ড. ইউনূসসহ ২০ উপদেষ্টার উপর নিষেধাজ্ঞা আরোপ নিয়ে ভুয়া ভিডিও

‘গণহত্যা’-র বিচার করতে শেখ হাসিনাকে প্রত্যর্পণের দাবি জানাবে বাংলাদেশঃ টাইমস অব ইন্ডিয়া