12.1 C
London
October 23, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিকআমেরিকা

১৮ শিশুর প্রাণ বাঁচাতে চলন্ত স্কুলবাসে ঝাঁপঃ মুসলিম যুবকের বীরত্বে মুগ্ধ যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের সেন্ট পলে চলন্ত স্কুলবাস থামিয়ে ১৮ শিশুর প্রাণ রক্ষা করে বীরত্বের পরিচয় দিয়েছেন ২৭ বছর বয়সী মুসলিম যুবক এব্রো আহমেদ। বাসচালক হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় নিয়ন্ত্রণহীনভাবে চলতে থাকা বাসটি থামাতে ঝুঁকি নিয়ে সেটিতে ঝাঁপ দেন তিনি।

 

ঘটনার সময় আহমেদ একটি ছোট দোকানের বাইরে দাঁড়িয়ে ছিলেন। এ সময় তিনি একটি স্কুলবাসকে রাস্তা দিয়ে চলতে দেখেন, যার দরজা খোলা ছিল। বাসের ভেতরে তাকিয়ে তিনি বুঝতে পারেন, চালক চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতির মধ্যে পড়েছেন।

পরিস্থিতির ভয়াবহতা উপলব্ধি করে মুহূর্তের মধ্যে বাসটির দিকে ছুটে যান আহমেদ। খোলা দরজা দিয়ে চলন্ত বাসে উঠে সেটি থামানোর চেষ্টা করেন তিনি।

এর আগে কখনো স্কুলবাস চালানোর অভিজ্ঞতা না থাকলেও সাহসিকতার সঙ্গে বাসটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেন আহমেদ। প্রথমে ভুল করে বাসটি রিভার্স গিয়ারে নিয়ে ফেললেও পরে নিউট্রালে এনে পার্কিং ব্রেক প্রয়োগ করেন। এতে শেষ পর্যন্ত নিরাপদে থামে বাসটি।

বাসটিতে থাকা ১৮ শিশুর কেউই আহত হয়নি।

এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে নিজের ভূমিকা সম্পর্কে আহমেদ বলেন, “আমার সত্যিই মনে হয়েছিল, এটা আমার দায়িত্ব।”

তিনি আরও বলেন, “এখানে শিশুদের কথা বলা হচ্ছে। এমনকি আমাকে মরতে হলেও, সেটা সার্থক হতো।”

শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে নিজের জীবনের ঝুঁকি নিয়ে আহমেদের এই সাহসী পদক্ষেপ প্রশংসা কুড়িয়েছে।

সূত্রঃ এবিসি নিউজ

এমকে

আরো পড়ুন

রেসলিং দুনিয়ার শোকঃ হৃদরোগে রেসলার হাল্ক হোগানের মৃত্য

মুসলিম বিদ্বেষী নারীকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন ট্রাম্প, নির্বাচনের আগে নতুন বিতর্ক

হরমুজ প্রণালিতে টোল, এক জাহাজ থেকেই ২০ লাখ ডলার নিল ইরান