অক্টোবরে লন্ডনের গণপরিবহন ব্যবস্থায় একাধিক নির্ধারিত সাময়িক বন্ধের কারণে যাত্রীদের ভোগান্তিতে পড়তে হতে পারে। মাই লন্ডনের প্রতিবেদনে বলা হয়েছে, মাসজুড়ে লন্ডন আন্ডারগ্রাউন্ড, লন্ডন ওভারগ্রাউন্ড, ডিএলআর, এলিজাবেথ লাইন ও ট্রাম নেটওয়ার্কের বিভিন্ন অংশে সেবা বন্ধ থাকবে।
পরিবহন কর্তৃপক্ষ ট্রান্সপোর্ট ফর লন্ডন বা টিএফএলের বিভিন্ন রক্ষণাবেক্ষণ ও উন্নয়নকাজের কারণে এসব সাময়িক বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সার্কেল লাইনঃ
১০ ও ১১ অক্টোবর এজওয়্যার রোড থেকে ভিক্টোরিয়া হয়ে অ্যালডগেট পর্যন্ত কোনো সেবা থাকবে না। ২৪ ও ২৫ অক্টোবর এজওয়্যার রোড থেকে ভিক্টোরিয়া হয়ে টাওয়ার হিল পর্যন্ত সেবা বন্ধ থাকবে।
ডিস্ট্রিক্ট লাইনঃ
১০ ও ১১ অক্টোবর এজওয়্যার রোড ও টাওয়ার হিল থেকে ইলিং ব্রডওয়ে, কেনসিংটন অলিম্পিয়া, রিচমন্ড ও উইম্বলডন পর্যন্ত সেবা বন্ধ থাকবে। ১৭ ও ১৮ অক্টোবর টার্নহ্যাম গ্রিন থেকে ইলিং ব্রডওয়ে পর্যন্ত সেবা বন্ধ থাকবে। ২৪ ও ২৫ অক্টোবর এজওয়্যার রোড ও এমব্যাঙ্কমেন্ট থেকে ইলিং ব্রডওয়ে, কেনসিংটন অলিম্পিয়া, রিচমন্ড ও উইম্বলডন পর্যন্ত সেবা বন্ধ থাকবে।
জুবিলি লাইনঃ
২ ও ৩ অক্টোবর ফিঞ্চলি রোড থেকে স্ট্র্যাটফোর্ড পর্যন্ত শুক্রবার রাতের সেবায় ট্রেন চলবে না। ৩ ও ৪ অক্টোবর দিনের বেলায় গ্রিন পার্ক থেকে ক্যানারি ওয়ার্ফ পর্যন্ত সেবা বন্ধ থাকবে। শনিবার রাতের সেবায় গ্রিন পার্ক থেকে স্ট্র্যাটফোর্ড অংশেও ট্রেন চলবে না।
নর্দার্ন লাইনঃ
২ থেকে ৩ অক্টোবর শুক্রবার রাতের সেবায় রাত ২টা ৪৫ মিনিট থেকে ভোর ৪টা ১৫ মিনিট পর্যন্ত ওয়াটারলু স্টেশনে ট্রেন থামবে না। ২৬ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত বার্ন্ট ওক স্টেশনে ট্রেন থামবে না।
পিকাডিলি লাইনঃ
৯ থেকে ১০ অক্টোবর এবং ২৩ থেকে ২৪ অক্টোবর শুক্রবার রাতের সেবায় আর্লস কোর্ট স্টেশনে রাত ৩টা ১৫ মিনিট থেকে ভোর ৫টা ৪৫ মিনিট পর্যন্ত ট্রেন থামবে না।
১৭ ও ১৮ অক্টোবর হ্যামারস্মিথ থেকে হিথ্রো ও অক্সব্রিজ পর্যন্ত সেবা বন্ধ থাকবে। ২৮ থেকে ৩০ অক্টোবর ককফস্টার্স থেকে অক্সব্রিজ পর্যন্ত ট্রেন চলবে না। ৩১ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত পুরো পিকাডিলি লাইন বন্ধ থাকবে।
মাইলডমে লাইনঃ
১৮ অক্টোবর সকালে গসপেল ওক থেকে স্ট্র্যাটফোর্ড পর্যন্ত এবং রাতে ক্যামডেন রোড থেকে স্ট্র্যাটফোর্ড পর্যন্ত সেবা বন্ধ থাকবে। ২৪ ও ২৫ অক্টোবর উইলেসডেন জংশন থেকে শেফার্ডস বুশ পর্যন্ত রাতে সেবা বন্ধ থাকবে। ২৬ থেকে ২৯ অক্টোবর রাতের নির্দিষ্ট সময়ে স্ট্র্যাটফোর্ড ও ক্যামডেন রোডের মধ্যে পশ্চিমমুখী এবং উইলেসডেন জংশন ও স্ট্র্যাটফোর্ডের মধ্যে পূর্বমুখী সেবা বন্ধ থাকবে।
সাফ্রাজেট লাইনঃ
১১ অক্টোবর বার্কিং থেকে বার্কিং রিভারসাইড পর্যন্ত সেবা বন্ধ থাকবে। একই দিনে গসপেল ওক থেকে বার্কিং পর্যন্ত সকাল ৯টা ৪৫ মিনিটের আগে এবং রাত ১১টার পর সেবা থাকবে না। ১৮ অক্টোবর বার্কিং থেকে বার্কিং রিভারসাইড পর্যন্ত আবারও সেবা বন্ধ থাকবে।
উইভার লাইনঃ
১ অক্টোবর রাত ১০টা ৪৫ মিনিটের পর হ্যাকনি ডাউনস থেকে চিংফোর্ড পর্যন্ত সেবা বন্ধ থাকবে। ১১ অক্টোবর সকাল ১০টা ১৫ মিনিট পর্যন্ত পুরো লাইনে সেবা থাকবে না। ১২ থেকে ১৫ অক্টোবর রাতে হ্যাকনি ডাউনস থেকে এনফিল্ড টাউন ও চেশান্ট পর্যন্ত সেবা বন্ধ থাকবে। ১৭ ও ১৮ অক্টোবর এডমন্টন গ্রিন থেকে চেশান্ট পর্যন্ত সেবা বন্ধ থাকবে।
উইন্ডরাশ লাইনঃ
৩ ও ৪ অক্টোবর কানাডা ওয়াটার স্টেশনে ট্রেন থামবে না। ৪ থেকে ৬ অক্টোবর সারি কিজ থেকে ক্ল্যাফাম জংশন পর্যন্ত সেবা বন্ধ থাকবে। ৮ অক্টোবরও এই অংশে সেবা থাকবে না। ১১ অক্টোবর ওয়ান্ডসওয়ার্থ রোড থেকে ক্ল্যাফাম জংশন পর্যন্ত ট্রেন চলবে না।
১৮ অক্টোবর রাতে সারি কিজ থেকে নিউ ক্রস এবং হাইবেরি অ্যান্ড ইসলিংটন থেকে ডালস্টন জংশন পর্যন্ত নির্দিষ্ট সময়ে সেবা বন্ধ থাকবে। ২৫ অক্টোবর সিডেনহ্যাম থেকে ক্রিস্টাল প্যালেস পর্যন্ত এবং ২৬ থেকে ২৯ অক্টোবর রাতে নিউ ক্রস গেট থেকে ক্রিস্টাল প্যালেস ও ওয়েস্ট ক্রয়ডন পর্যন্ত সেবা বন্ধ থাকবে। ৩১ অক্টোবর থেকে ১ নভেম্বর নিউ ক্রস গেট থেকে ক্রিস্টাল প্যালেস ও ওয়েস্ট ক্রয়ডন পর্যন্ত সেবা বন্ধ থাকবে।
ডিএলআরঃ
৪, ১৮ ও ২৫ অক্টোবর টাওয়ার গেটওয়ে থেকে শ্যাডওয়েল পর্যন্ত সেবা বন্ধ থাকবে। ১০ ও ১১ অক্টোবর স্ট্র্যাটফোর্ড ইন্টারন্যাশনাল থেকে উলউইচ আর্সেনাল পর্যন্ত সেবা থাকবে না।
এলিজাবেথ লাইনঃ
৩ ও ৪ অক্টোবর রাতে অ্যাক্টন মেইন লাইন, হ্যানওয়েল ও ওয়েস্ট ইলিং স্টেশনে ট্রেন থামবে না। ১১ অক্টোবর ওয়েস্ট ড্রেটন থেকে স্লাও পর্যন্ত সকাল ৮টা ১৫ মিনিট পর্যন্ত সেবা বন্ধ থাকবে। ১৮ অক্টোবর অ্যাক্টন মেইন লাইন, হ্যানওয়েল ও ওয়েস্ট ইলিংয়ে ট্রেন থামবে না। ২৫ অক্টোবর সকাল ১১টার পর বার্নহ্যাম ও ট্যাপলো স্টেশনে ট্রেন থামবে না। ৩১ অক্টোবর থেকে ১ নভেম্বরও অ্যাক্টন মেইন লাইন, হ্যানওয়েল ও ওয়েস্ট ইলিংয়ে সেবা সীমিত থাকবে।
ট্রামঃ
২ অক্টোবর রাত ১০টার পর ওয়ান্ডল পার্ক থেকে রিভস কর্নার পর্যন্ত সেবা বন্ধ থাকবে। ৩ থেকে ৮ অক্টোবর এই অংশে ট্রাম চলবে না। ৪ অক্টোবর অ্যারেনা থেকে এলমার্স এন্ড পর্যন্ত সেবা বন্ধ থাকবে।
১৭ ও ১৮ অক্টোবর স্যান্ডিল্যান্ডস থেকে নিউ অ্যাডিংটন পর্যন্ত ট্রাম চলবে না। ২৪ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত ইস্ট ক্রয়ডন থেকে বেকেনহ্যাম জংশন, এলমার্স এন্ড ও নিউ অ্যাডিংটন পর্যন্ত সেবা বন্ধ থাকবে।
ট্রান্সপোর্ট ফর লন্ডনের এসব নির্ধারিত কাজের কারণে যাত্রীদের যাত্রার আগে সংশ্লিষ্ট রুটের সর্বশেষ পরিষেবা পরিস্থিতি যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।
সূত্রঃ মাই লন্ডন
এমকে

