6.5 C
London
April 10, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

অবৈধ কর্মী নিয়োগে লাইসেন্স হারানোর ঝুঁকিতে লন্ডনের সাদাফ রেস্তোরাঁ

লন্ডনের বেইজওয়াটারের ওয়েস্টবোর্ন গ্রোভে অবস্থিত জনপ্রিয় পার্সিয়ান খাবারের রেস্তোরাঁ সাদাফ রেস্টুরেন্ট এখন লাইসেন্স বাতিল অথবা কঠোর শর্ত আরোপের ঝুঁকিতে পড়েছে। অবৈধভাবে একজন বিদেশি শিক্ষার্থীকে কাজে নিয়োগের অভিযোগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে £৪৫,০০০ জরিমানা ধার্য করা হয়েছে, যা আদায়ের জন্য বিষয়টি ইতোমধ্যে ডেট কালেক্টরদের কাছে পাঠানো হয়েছে।

 

ওয়েস্টমিনস্টার সিটি কাউন্সিলে জমা দেওয়া এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের এপ্রিল মাসে হোম অফিসের ইমিগ্রেশন এনফোর্সমেন্ট কর্মকর্তারা গোপন তথ্যের ভিত্তিতে রেস্তোরাঁটিতে অভিযান চালান। অভিযোগে উল্লেখ করা হয়, রেস্তোরাঁটির মালিকপক্ষ—যাদের পাশেই আরেকটি ব্যবসা রয়েছে—কম মজুরি প্রদান ও কর ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে অবৈধ কর্মী নিয়োগ করছিলেন।

অভিযানের সময় কাউন্সিলের একটি দলসহ ইমিগ্রেশন কর্মকর্তারা রেস্তোরাঁয় তিনজন কর্মচারীকে উপস্থিত পান। যাচাই-বাছাই শেষে তাদের মধ্যে একজনকে ‘ইমিগ্রেশন অপরাধী’ হিসেবে শনাক্ত করা হয়। তবে অভিযানের সময় প্রতিষ্ঠানটির মালিক কিংবা দায়িত্বপ্রাপ্ত কোনো ব্যবস্থাপক সেখানে উপস্থিত ছিলেন না বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

কাউন্সিলের প্রতিবেদনে আরও বলা হয়, এর আগেও ২০২৩ সালের ডিসেম্বর এবং ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে ইমিগ্রেশন কর্মকর্তারা একই রেস্তোরাঁয় পরিদর্শনের চেষ্টা করেন। তবে দুইবারই ব্যবস্থাপনার পক্ষ থেকে কর্মকর্তাদের রেস্তোরাঁয় প্রবেশে বাধা দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে, যা কর্তৃপক্ষের কাছে গুরুতর অসহযোগিতা হিসেবে বিবেচিত হচ্ছে।

এই সব অভিযোগ ও পূর্ববর্তী ঘটনাপ্রবাহের প্রেক্ষিতে চলতি সপ্তাহে সাদাফ রেস্টুরেন্ট–এর লাইসেন্স রিভিউ অনুষ্ঠিত হচ্ছে। রিভিউয়ের সিদ্ধান্ত অনুযায়ী রেস্তোরাঁটির লাইসেন্স সম্পূর্ণভাবে বাতিল হতে পারে অথবা ব্যবসা পরিচালনায় অতিরিক্ত ও কঠোর শর্ত আরোপ করা হতে পারে বলে জানিয়েছে ওয়েস্টমিনস্টার সিটি কাউন্সিল।

লাইসেন্সিং কর্তৃপক্ষের মতে, অভিবাসন আইন লঙ্ঘন এবং নিয়ন্ত্রক সংস্থার কাজে বাধা দেওয়ার মতো অভিযোগ প্রমাণিত হলে তা জনস্বার্থ, আইনের শাসন ও দায়িত্বশীল ব্যবসা পরিচালনার পরিপন্থী—যা লাইসেন্স বজায় রাখার ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে

আরো পড়ুন

ব্রিটিশ ব্যক্তি বিদেশি জীবনসঙ্গী আনার ক্ষেত্রে নতুন কথা জানালেন ব্রিটিশ স্বরাষ্ট্রসচিব

সহিংসতা বন্ধে যুক্তরাজ্যে নামছে দুই হাজারের বেশি দাঙ্গা পুলিশ

ইউকেতে বসবাসে ইচ্ছুক ইইউ নাগরিকদের এখনই যা করতে হবে

অনলাইন ডেস্ক