11.8 C
London
October 10, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

আমির হামজার ভেরিফায়েড ফেসবুক পেজ অপসারণ করলো মেটা

কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুফতি আমির হামজার ভেরিফায়েড ফেসবুক পেজটি অপসারণ করেছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ২টার পর থেকে তার পেজটি আর দেখা যাচ্ছে না। বৃহস্পতিবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন জামায়াতে ইসলামীর কুষ্টিয়া শহর শাখার আমির এনামুল হক।
তিনি জানান, ক্রমাগত সাইবার হামলা ও ভুয়া রিপোর্টিংয়ের কারণে পেজটি অপসারণ করা হয়েছে।
এনামুল হক বলেন, ‘মুফতি আমির হামজার অফিসিয়াল ফেসবুক পেজটি গত কয়েকদিন ধরে একটি সংঘবদ্ধ অপশক্তির পরিকল্পিত ভুয়া কপিরাইট স্ট্রাইক ও সাইবার আক্রমণের শিকার হয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় আজ মেটা কর্তৃপক্ষ সাময়িকভাবে পেজটি অপসারণ করেছে। এটি কোনো নীতিমালা লঙ্ঘনের কারণে নয়, বরং উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা অভিযোগ ও ভুয়া রিপোর্টিংয়ের ফল।’
তিনি আরও উল্লেখ করেন, মানুষের সমর্থন ও ক্রমবর্ধমান জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল এই কাজটি করেছে। তবে ফেসবুক থেকে পেজ সরালেও মানুষের হৃদয় থেকে আমির হামজাকে সরানো যাবে না বলে মন্তব্য করেন তিনি।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, পেজটি পুনরুদ্ধারের জন্য ইতিমধ্যে মেটা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং প্রয়োজনীয় তথ্য-প্রমাণ উপস্থাপনের প্রক্রিয়া চলছে। সমর্থকদের ভুয়া আইডি বা গুজবে বিভ্রান্ত না হয়ে ধৈর্য ধরার আহ্বান জানানো হয়েছে।
সূত্রঃ স্যোশাল মিডিয়া
এম.কে

আরো পড়ুন

‘পরিবার নয়, আওয়ামী লীগের ভবিষ্যৎ জনগণের হাতে’—রয়টার্স ও ইন্ডিপেন্ডেন্টকে শেখ হাসিনা

জুলাই ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ

সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ, ভারতীয় হাইকমিশনারকে তলব