TV3 BANGLA
LONDON, ENGLAND - FEBRUARY 08: UK Prime Minister Rishi Sunak hosts the Ukrainian President, Volodymyr Zelensky at number 10 Downing Street on February 8, 2023 in London, England. The Ukrainian President makes a surprise visit to the UK today in his second visit outside Ukraine since the Russian invasion nearly a year ago. The UK will offer further support in the form of training, equipment and Russian sanctions. (Photo by Dan Kitwood - WPA Pool/Getty Images)
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

ইউক্রেন পুনর্গঠনে ৩০০ কোটি ডলার সহায়তা দিবে যুক্তরাজ্য

ইউক্রেনকে ৩০০ কোটি ডলারের বেশি সহায়তা দেবে যুক্তরাজ্য। আগামী তিন বছর যুদ্ধবিধ্বস্ত দেশটির পুনর্গঠনসহ অর্থনীতির চাকায় গতি ফেরাতে এ সহায়তা দেওয়া হবে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক গতকাল মঙ্গলবার এ ঘোষণা দিয়েছেন।

বুধবার থেকে লন্ডনে শুরু হয়েছে ইউক্রেনের পুনর্গঠনবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন-২০২৩। এর উদ্দেশ্য বেসরকারি খাতের বিনিয়োগকারীদের সহায়তা পাওয়ার বিষয়টি জোরদার করা। এতে ৬১ দেশের এক হাজারের বেশি প্রতিনিধি অংশ নিচ্ছেন। এই সম্মেলনের আগের দিন যুক্তরাজ্য ওই সহায়তা দেওয়ার ঘোষণা দেয়।

প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস বাড়াতে তিনি পৃথক ফ্রেমওয়ার্ক চালু করবেন, যাতে ইউক্রেনের ভবিষ্যতের চাহিদা মেটাতে তারা পিছপা না হন।

এর আগে গত মার্চে ইউক্রেনকে সামরিক সহায়তার ঘোষণা দেয় যুক্তরাজ্য। দেশটির প্রতিরক্ষা প্রতিমন্ত্রী অ্যানাবেল গোল্ডি নিশ্চিত করেন যে চ্যালেঞ্জার টু যুদ্ধট্যাংকের পাশাপাশি ইউক্রেনে পাঠানোর জন্য সামরিক সহায়তা প্যাকেজের অংশ হিসেবে ডিপ্লিটেড ইউরেনিয়ামও রয়েছে।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার হামলা শুরু পর যুক্তরাজ্য ৩৪ কোটি ৭০ লাখ ডলারের সহায়তা দিয়েছে।

এম.কে
২৪ জুন ২০২৩

আরো পড়ুন

এনএইচএসের বিলম্ব: প্রাইভেট হেলথ কেয়ারের দিকে ঝুঁকছেন লাখো মানুষ

যুক্তরাজ্যে আশ্রয় নীতিতে কুপারের তড়িঘড়ি পদক্ষেপে নতুন ‘উইন্ডরাশ’ কেলেঙ্কারির আশঙ্কা

ইসরাইলি পণ্য বয়কট করছে যুক্তরাজ্যের বৃহৎ খুচরা বিক্রয় প্রতিষ্ঠান