TV3 BANGLA
আন্তর্জাতিক

ইরানের পাশে চীনঃ মিসাইল জ্বালানি পাঠিয়ে শক্তি বাড়ালো তেহরানের

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে ইরানের পাশে দাঁড়িয়েছে চীন। যুদ্ধ পরিস্থিতির মাঝেও তেহরানকে একা না রেখে গুরুত্বপূর্ণ সামরিক সহায়তা পাঠিয়েছে বেইজিং—এমন তথ্য আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ পেয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি পাঁচটি জাহাজে করে চীন থেকে ইরানে পৌঁছেছে বিপুল পরিমাণ সোডিয়াম পারক্লোরেট। ধারণা করা হচ্ছে, এই চালান দিয়ে প্রায় ৭৮৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি বা সক্রিয় রাখা সম্ভব। সোডিয়াম পারক্লোরেট মূলত কঠিন জ্বালানিভিত্তিক ক্ষেপণাস্ত্রে ব্যবহৃত হয়, যা আধুনিক যুদ্ধাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচিত।

বিশেষজ্ঞদের মতে, ইরানের উন্নত হাইপারসনিক ক্ষেপণাস্ত্র যেমন ‘ফাতাহ’ ও ‘সিজ্জিল’-এর মতো অস্ত্র ব্যবস্থায় এই ধরনের জ্বালানি ব্যবহার করা হয়। ফলে এই নতুন চালান ইরানের সামরিক সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্লেষকদের দাবি, এই সহায়তার ফলে ইরান এখন টানা প্রায় এক মাস যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা অর্জন করতে পারে। এতে করে অঞ্চলটিতে শক্তির ভারসাম্য নতুন করে পরিবর্তিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এদিকে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপের প্রেক্ষাপটে চীনের এই নীরব ভূমিকা আন্তর্জাতিক অঙ্গনে নতুন কূটনৈতিক সমীকরণ তৈরি করছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। যদিও এ বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সূত্রঃ দ্য টেলিগ্রাফ \ ডেইলি এক্সপ্রেস

এম.কে

আরো পড়ুন

শপথ নিয়েই ভারতকে সৈন্য প্রত্যাহার করতে বললেন মালদ্বীপের প্রেসিডেন্ট

লন্ডনে জয়শঙ্করের সামনেই পতাকা ছিঁড়লেন ভারতীয়

সিরিয়া থেকে সামরিক ঘাঁটি গুটিয়ে নিচ্ছে রাশিয়া!

নিউজ ডেস্ক