9.3 C
London
October 22, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিক

ইরান থেকে ইউরেনিয়াম অপসারণ ‘দীর্ঘ ও কঠিন’ প্রক্রিয়াঃ ট্রাম্প

ইরান থেকে ইউরেনিয়াম অপসারণ ‘দীর্ঘ ও কঠিন’ প্রক্রিয়া হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে তিনি লেখেন, অপারেশন ‘মিডনাইট হ্যামার’ ছিল ইরানের নিউক্লিয়ার ডাস্ট স্থাপনাগুলোর ওপর সম্পূর্ণ ও সর্বাত্মক ধ্বংসযজ্ঞ। ফলে সেখান থেকে তা খনন করে বের করা হবে দীর্ঘ ও কঠিন একটি প্রক্রিয়া।

অপারেশন ‘মিডনাইট হ্যামার’ গত বছরের জুনে ইরানে চালানো মার্কিন অভিযান। এতে যুক্তরাষ্ট্রের ১২৫টি সামরিক বিমান ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহানে হামলা চালায়।

ওই পোস্টে মার্কিন সংবাদমাধ্যমগুলোর প্রতি ক্ষোভও ঝাড়েন ট্রাম্প। লেখেন, ‘ভুয়া সংবাদমাধ্যম সিএনএন এবং অন্যান্য দুর্নীতিগ্রস্ত মিডিয়া নেটওয়ার্ক ও প্ল্যাটফর্ম আমাদের মহান পাইলটদের প্রাপ্য কৃতিত্ব দিতে ব্যর্থ হচ্ছে। তাদের সব সময় খাটো করা ও তুচ্ছ করার চেষ্টা করছে-লুজারস!!!’

এর আগে পাকিস্তানের মধ্যস্থতায় দ্বিতীয় দফার সম্ভাব্য বৈঠকের আগে ইরান সমঝোতায় আসবে বলে আশা প্রকাশ করেন প্রেসিডেন্ট ট্রাম্প। এর ব্যতিক্রম ঘটলে দেশটিকে চরম পরিণতির মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

সূত্রঃ দ্য ডন

এম.কে

আরো পড়ুন

এবার ভিসা ফি বাড়াল সৌদি আরব

রাহুল গান্ধী–ডোনাল্ড লু বৈঠক ঘিরে বিতর্কঃ ভারতে বিদেশি প্রভাব ও রাজনৈতিক ষড়যন্ত্র নিয়ে আলোচনা

২০২৬ থেকে কার্যকর নতুন ইইউ নীতিঃ ডাবল ফিঙ্গারে আর ইউরোপে থাকা যাবে না