TV3 BANGLA
আন্তর্জাতিকআমেরিকা

ইরান সমর্থিত মিলিশিয়া কর্তৃক অপহৃত আমেরিকান সাংবাদিক মুক্তি দিল ইরাক

ইরাকের বাগদাদে একজন আমেরিকান সাংবাদিককে ইরান-সমর্থিত একটি শিয়া মিলিশিয়া গ্রুপ অপহরণ করেছিল। তবে সম্প্রতি তিনি নিরাপদে মুক্তি পেয়েছেন।

শেলি কিটলেসন, যিনি বিবিসি, পলিটিকো এবং অন্যান্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমের জন্য দীর্ঘদিন কাজ করেছেন, গত সপ্তাহে কেন্দ্রীয় বাগদাদ থেকে অপহৃত হন। তিনি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সংবাদ পরিবেশন করেছেন, যার মধ্যে আফগানিস্তান ও সিরিয়ার যুদ্ধক্ষেত্রও অন্তর্ভুক্ত।

ইরানের বিপ্লবী রক্ষিবাহিনী সমর্থিত কাতাইব হিজবুল্লাহ নামের শিয়া প্যারামিলিটারী গ্রুপ একটি বিবৃতিতে জানিয়েছে, তারা ইরাকের প্রধানমন্ত্রী কর্তৃক সাংবাদিকের মুক্তির জন্য নেওয়া উদ্যোগের প্রশংসায় তাকে মুক্তি দিয়েছে। গ্রুপটি আরও জানিয়েছে, ৪৯ বছর বয়সী শেলি কিটলেসনকে অবিলম্বে ইরাক ত্যাগ করতে হবে।

বিশ্লেষকরা মনে করেন, এই ঘটনার মাধ্যমে ইরাকের প্রশাসনের মধ্যস্থতার ক্ষমতা ও আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক দায়বদ্ধতা উভয়ই প্রদর্শিত হয়েছে। সাংবাদিকের নিরাপদ মুক্তি এবং তার দেশে প্রত্যাবর্তন মধ্যপ্রাচ্যে সংবাদিকদের জন্য একটি ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে।

সূত্রঃ দ্য টেলিগ্রাফ

এম.কে

আরো পড়ুন

গাজা পরিস্থিতিতে কানাডার কণ্ঠস্বর বদলঃ আন্তর্জাতিক চাপ ও মানবিক বিবেকের প্রতিফলন

সৌদি আরবে দেখা গেছে রমজানের চাঁদ

এই প্রথম উন্নত প্রজাতির ‘সুপার কাউ’ ক্লোন করলো চীন