11.4 C
London
March 24, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিক

ইসরায়েলকে লক্ষ্য করে ২০০ রকেট নিক্ষেপ ইরানের, ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

ইসরায়েলকে লক্ষ্য করে অন্তত ২০০ রকেট নিক্ষেপ করেছে ইরান। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে স্কাই নিউজ।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন দাবি করেছে, ২০০ রকেটের মধ্যে অন্তত ৮০ শতাংশ ইসরায়েলে আঘাত করেছে।

তবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এখন পর্যন্ত তেমন গুরুতর আহতের খবর পাওয়া যায়নি।

এদিকে ইসরায়েলে সরাসরি হামলার জন্য ইরানকে কড়া ভাষায় বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র।

এ ছাড়া ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীও ইরানের এসব হামলার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে।

সূত্রঃ স্কাই নিউজ

এম.কে
০২ অক্টোবর ২০২৪

আরো পড়ুন

পয়ঃনিষ্কাশন ব্যবস্থায় ত্রুটি: অভিবাসীদের আশ্রয় দেয়া ডাচ জাহাজে টাইফয়েড সংক্রমণ

স্টারশিপ বিস্ফোরণে তুর্কস অ্যান্ড কাইকোস দ্বীপে কম্পনঃ তদন্তে নেমেছে মার্কিন প্রশাসন

‘চীন কানাডাকে জীবন্ত খেয়ে ফেলবে’—শতভাগ শুল্কের হুঁশিয়ারি দিয়ে ট্রাম্পের কড়া সতর্কবার্তা