10.6 C
London
October 10, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

এবার স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন যারা

এ বছর ৮ জন বিশিষ্ট ব্যক্তিকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হচ্ছে।জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে তাদের এই রাষ্ট্রীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন যারা, তারা হলেন- মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এমএজি ওসমানী, বিজ্ঞানী অধ্যাপক জামাল নজরুল ইসলাম, রাজনীতিবিদ ও বুদ্ধিজীবী বদরুদ্দীন উমর, ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ, কবি আল মাহমুদ, কেন্দ্রীয় শহীদ মিনারের অন্যতম নকশাকার ভাস্কর নভেরা আহমেদ, পপসম্রাট আজম খান ও বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ।

পুরস্কার হিসেবে প্রত্যেককে ১৮ ক্যারেটের ৫০ গ্রাম স্বর্ণের পদক, সম্মানীর অর্থের চেক ও একটি সম্মাননাপত্র দেওয়া হয়।

এম.কে
০৬ মার্চ ২০২৫

আরো পড়ুন

ডিবি অফিসে খাবার টেবিলে বসিয়ে জাতির সঙ্গে মশকরা করবেন না: হাইকোর্ট

বন্ধু ও ভাই বাংলাদেশের প্রতি আমরা সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছিঃ এরদোয়ান

বাংলাদেশের পর্যটনের নতুন ঠিকানা ‘হাওরদ্বীপ খালিয়াজুরী’