TV3 BANGLA
বাংলাদেশ

এবার হেরে গেলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার

খুলনা-৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার হেরে গেছেন। দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১ লাখ ৪৪ হাজার ৯৫৬ ভোট।

তার প্রতিদ্বন্দ্বী বিজয়ী বিএনপির প্রার্থী মোহাম্মদ আলি আসগার (লবি) ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৬৫৮ ভোট। তাদের ভোটের ব্যবধান ২ হাজার ৭০২ ভোট।

আসনটিতে মোট কেন্দ্র রয়েছে ১৫০টি। ভোটার সংখ্যা ৪ লাখ ২ হাজার ৭৯৮। ফুলতলা, ডুমুরিয়া উপজেলা এবং গিলাতলা ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত খুলনা–৫ আসন।

এম.কে

আরো পড়ুন

ভিভিআইপি প্রটোকল নিয়েও যানজটে বসে রইলেন ড. ইউনূস

৯৯ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা প্রতিবেদন

সাগর-রুনি হত্যার বিচার না হলে জাতির কাছে দায়ী থাকবোঃ আসিফ নজরুল