13.4 C
London
August 23, 2026
TV3 BANGLA
মধ্যপ্রাচ্যশীর্ষ খবর

কুয়েতে ফের ফ্লাইট বন্ধ, বিপাকে প্রবাসীরা

করোনা সংক্রমণের শঙ্কায় আবারও কুয়েতে বন্ধ হলো ফ্লাইট। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বিদেশি কেউ দেশটিতে প্রবেশ করতে পারবেন না। আর যারা অবস্থান করছেন বর্তমানে তারাও ফিরতে পারবেন না নিজ দেশে।

 

শনিবার (২০ ফেব্রুয়ারি) রাতে নতুন করে সিদ্ধান্ত গ্রহণ করে কুয়েত সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ।

 

এর আগে সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ জানায়, রোববার থেকে বাংলাদেশসহ নিষেধাজ্ঞা আরোপ করা বিশ্বের ৩৫টি দেশের অভিবাসীরা সরাসরি কুয়েত প্রবেশ করতে পারবেন। লাগবে না তৃতীয় কোনো দেশে ১৪ দিনের কোয়ারেন্টিন। এর মধ্যেই আবারও নতুন সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ।

 

এখবরে অনিশ্চয়তা বিরাজ করছে কুয়েত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। তারা বলছেন, কুয়েক সরকার অচিরেই সীমান্ত খুলে না দিলে রেমিট্যান্সপ্রবাহ বাড়বে না।

 

২১ ফেব্রুয়ারি ২০২১
এনএইচ

আরো পড়ুন

বিশ্বের অন্যতম স্বাস্থ্যকর শহর মদিনা

ব্রিটিশ মালিকদের বিরুদ্ধে মামলা করতে পারবে বাংলাদেশের শিপব্রেকার শ্রমিকরা

কৃষ্ণাঙ্গ আফ্রিকানরা ইউক্রেনে বর্ণবাদের শিকার