11 C
London
October 10, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

ক্যান্টনমেন্ট থানার ওসিকে ক্লোজঃ ডিবিতে নেয়া হল জিজ্ঞাসাবাদের জন্য

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার সদ্য প্রত্যাহার হওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবকে জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়।

এর আগে একইদিন সকালে মোহাম্মদ রাকিবকে ক্যান্টনমেন্ট থানার ওসি পদ থেকে সরিয়ে দেওয়া হয়। পরে রাতে তাকে ডিবিতে নেওয়া হয় বলে গগণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

ডিএমপির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, মোহাম্মদ রাকিবকে কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য ডিবিতে নেওয়া হয়েছে। তবে তাকে কী বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য ওই কর্মকর্তা জানাননি।

এদিকে বিষয়টি জানতে ডিবিপ্রধান মো. শফিকুল ইসলামের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর মধ্যে ওসি রাকিবুলের নামে প্রচারিত একটি অডিও নিয়েও আলোচনা তৈরি হয়েছে। জাগোনিউজ২৪-এর প্রতিবেদনে বলা হয়েছে, ওই অডিওতে এক ব্যক্তিকে রাস্তায় দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের দুর্বল অবস্থায় থাকার কথা বলতে শোনা যায়। একই ব্যক্তিকে শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরে এলে পুলিশ কিছু করতে পারবে না—এমন বক্তব্যও দিতে শোনা যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অডিওতে আরও দাবি করা হয়েছে, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি অংশ বিএনপির দিকে ঝুঁকছেন, যদিও মাঠপর্যায়ের পুলিশ সদস্যরা তা করছেন না। পাশাপাশি পুলিশের পদায়নে ঘুষ লেনদেনের অভিযোগ নিয়েও ওই ব্যক্তিকে কথা বলতে শোনা যায় বলে জাগোনিউজ২৪ জানিয়েছে।

বর্তমানে মোহাম্মদ রাকিবকে ডিবিতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পরবর্তী সময়ে এ বিষয়ে আরও তথ্য জানা যেতে পারে।

সূত্রঃ জাগোনিউজ২৪

এম.কে

আরো পড়ুন

জামিন পেলেন সেই আলোচিত পাপিয়া, মুক্তিতে বাঁধা নেই

ভারত-বাংলাদেশ সীমান্তে ৪৩ বাংলাদেশি পাসপোর্ট জব্দ

সিলটি ভাষাকে দ্বিতীয় রাষ্ট্র ভাষার দাবিতে স্মারকলিপি