15.1 C
London
August 25, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

খালেদা জিয়ার স্বাস্থ্যগত আপডেট

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। দেশি–বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার শারীরিক অবস্থার সবসময় পর্যবেক্ষণ করা হচ্ছে।

শুক্রুবার (২৮ নভেম্বর) বিএনপি মিডিয়া সেল ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, খালেদা জিয়ার স্বাস্থ্যসংক্রান্ত বিষয়ে দায়িত্বশীলতা বজায় রাখা অত্যন্ত জরুরি। যাচাই–বাছাই ছাড়া, চিকিৎসকদের বাইরে থেকে অনুমানভিত্তিক বা অসত্য কোনো তথ্য প্রচার না করার জন্য সবার প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া ও প্রার্থনা অব্যাহত রাখার জন্য দেশবাসীর প্রতি বিনীত আহ্বান জানানো হচ্ছে।

সূত্রঃ ইত্তেফাক

এম.কে

আরো পড়ুন

সাবেক মেয়র আনোয়ারুজ্জামানের সেই অস্ত্রবাজরা কেউ যুক্তরাজ্য, কেউ ভারতে!

ভেন্টিলেশনে ওবায়দুল কাদের, ভারতের অ্যাপোলো হাসপাতাল থেকে বাসায় চিকিৎসার সিদ্ধান্ত

বিমান বাংলাদেশকে করাচিতে সরাসরি ফ্লাইট চালুর ছাড়পত্র দিলো পাকিস্তান