18.3 C
London
June 30, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

গিলাফ বদলানোর মধ্য দিয়ে শাহজালালে ওরস শুরু, গরু দিলেন প্রধানমন্ত্রী

গিলাফ বদলানোর মধ্য দিয়ে সিলেটে হযরত শাহজালাল (রহ.) এর ৭০৭তম বার্ষিক ওরস শুরু হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে শাহজালাল মাজার কর্তৃপক্ষের গিলাফ বদলানোর মধ্য দিয়ে শুরু হয় ওরসের আনুষ্ঠানিকতা।

পরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভক্ত-আশেকানরা দলে দলে ‘লালে লাল, বাবা শাহজালাল’ স্লোগান দিয়ে মাজারে প্রবেশ করেন।

শুক্রবার ভোরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এই ওরস।

ওরসকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। মাজার এলাকায় মানুষের প্রচুর ভিড় তৈরি হয়েছে।

এদিকে, ওরস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে উপহার হিসাবে পাঠানো একটি গরু মাজার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। সোমবার বিকালে তিনি মাজারের মোতাওয়াল্লি ফতেউল্লাহ আল আমানের কাছে আনুষ্ঠানিকভাবে এই উপহার তুলে দেন।

এ সময় তিনি বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে পবিত্র এই ওরস উপলক্ষে গিলাফ পাঠানো হয়েছে। আমি তার প্রতিনিধি হিসেবে তা মাজারে ছড়িয়েছি।”

মাজারের খাদেম শামুন মাহমুদ খান সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার সকালে গিলাফ বদলানোর মধ্য দিয়ে ওরসের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। ওরসে শতাধিক গরু ও খাসি দান হিসেবে পাওয়া গেছে।

শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে আখেরি মোনাজাত শেষে শিরনি বিতরণের মধ্য দিয়ে ওরসের সমাপ্তি হবে।

মোনাজাত পরিচালনা করবেন দরগাহ মাজার মসজিদের মোতোয়ালি ফতেউল্লাহ আল আমান।

খাদেম বলেন, ওরসে আগত অতিথিদের নিরাপত্তা নিশ্চিত করতে দুই হাজারের বেশি স্বেচ্ছাসেবক কাজ করছেন। এ ছাড়া মেডিকেল টিমের পাশাপাশি ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগের আলাদা টিম সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মঞ্জুরুল আলম বলেন, ভক্ত-অনুরাগীদের নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।

এম.কে

আরো পড়ুন

অ্যামাজন–আলিবাবা ব্যবহার করে পণ্য বিক্রি করতে পারবেন দেশের রপ্তানিকারকরা

ই-সিগারেট, আমদানি নিষিদ্ধ, করছে বাংলাদেশ সরকার

নিউজ ডেস্ক

অভিনেত্রী শমী কায়সারকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত