10.4 C
London
October 10, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

গ্রিন ও ক্লিন সিটি গড়তে ছয় প্রশাসককে প্রধানমন্ত্রীর নির্দেশ

নবনিযুক্ত ছয় সিটি করপোরেশনের প্রশাসকদের নগর ব্যবস্থাপনায় কার্যকর উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে গ্রিন সিটি ও ক্লিন সিটি বাস্তবায়নে অগ্রাধিকার দেওয়ার কথা বলেন তিনি।

 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে দায়িত্বভার গ্রহণের পর প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রশাসকরা। সাক্ষাৎ শেষে প্রতিনিধির বক্তব্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশানের প্রশাসক আব্দুস সালাম জানান, দীর্ঘদিন ধরে নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় সিটি করপোরেশনগুলোর প্রশাসনিক স্থবিরতা কাটাতে সরকার এ উদ্যোগ নিয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী নগর পরিচ্ছন্নতা, সবুজায়ন ও পরিবেশ সংরক্ষণে বিশেষ গুরুত্বারোপ করেছেন। পাশাপাশি ডেঙ্গু পরিস্থিতি বিবেচনায় মশক নিধন কার্যক্রম জোরদার করার নির্দেশনা দিয়েছেন।

আব্দুস সালাম আরও জানান, দায়িত্বপ্রাপ্ত প্রশাসকরা সংশ্লিষ্ট সিটি করপোরেশনে গিয়ে প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন এবং ওয়ার্ড পর্যায় পর্যন্ত সমন্বিত কার্যক্রম শুরু করবেন। নাগরিক সেবা নিশ্চিতকরণ, বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন এবং জনস্বাস্থ্য সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে দ্রুত দৃশ্যমান পরিবর্তন আনার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

তিনি বলেন, ‘নাগরিক সেবাগুলো আমরা যেন নিশ্চিত করতে পারি, সে বিষয়েও গুরুত্ব দিয়ে কাজ করতে বলেছেন প্রধানমন্ত্রী।’

এম.কে

আরো পড়ুন

১০ বছরের মধ্যে আমি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হবো: আদম তমিজী হক

দালালের মাধ্যমে বিদেশ যাওয়ার প্রবণতা বেশি সিলেট বিভাগে

প্রধান উপদেষ্টাকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ফোন