4.6 C
London
April 10, 2026
TV3 BANGLA
শীর্ষ খবরসারাদেশ

চালুর পর সর্বোচ্চ টোল আদায় হলো বন্ধবন্ধু সেতু থেকে

করোনা ভাইরাসের মধ্যেও বঙ্গবন্ধু সেতু দিয়ে রেকর্ড সংখ্যক যানবাহন পারাপার হয়েছে। গত তিন দিনে বঙ্গবন্ধু সেতু দিয়ে এক লাখ ২৫ হাজার ৪৪৬টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় করা হয়েছে সাত কোটি ৪৯ লাখ ৩৬ হাজার ৩৬০ টাকা।

 

ইত্তেফাক জানায়, বুধবার (১২ মে) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (১৩ মে) সকাল ৬টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু দিয়ে গাড়ি পারাপার হয়েছে ৫২ হাজার ৭৫৩টি। এতে সেতুতে টোল আদায় হয়েছে প্রায় তিন কোটি টাকা। সেতু চালু হওয়ার পর এটিই টোল আদায়ের একদিনে সর্বোচ্চ রেকর্ড।

 

বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ জানায়, করোনা ভাইরাসের মধ্যেও স্বাভাবিকের তুলনায় রেকর্ড সংখ্যক যানবাহন পারাপার হয়েছে এই সেতু দিয়ে। গত ১০ মে এই সেতু দিয়ে ৩১ হাজার ৮৯৯টি বিভিন্ন ধরনের যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে দুই কোটি ২০ লাখ ২৭ হাজার ৬৩০ টাকা। ১১ মে যানবাহন পারাপার হয়েছে ৪১ হাজার ৬২৫টি। এতে টোল আদায় হয়েছে দুই কোটি ৫৬ লাখ টাকা। ১২ মে ৫১ হাজার ৯৪২টি যানবাহন পারাপার হয়েছে এই সেতু দিয়। এসময় টোল আদায় হয় দুই কোটি ৭৩ লাখ ৮ হাজার ৭৩০ টাকা।

 

১৩ মে ২০২১
নিউজ ডেস্ক

আরো পড়ুন

‘দয়া করে অন্ধের মতো বিদেশে ছুটবেন না’

রানিকে শেষ বিদায় জানাতে আসা দর্শনার্থীদের জন্য গাইডলাইন

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যের সবচেয়ে চমকপ্রদ রেল যাত্রাপথ, টিকেটের মূল্য ৩ পাউন্ড

নিউজ ডেস্ক