20.5 C
London
June 19, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিকমধ্যপ্রাচ্য

ট্রাম্পের হুমকিতে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, গালিবাফের সতর্কবার্তাঃ “পুরো অঞ্চল জ্বলে উঠবে”

মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পরিপ্রেক্ষিতে। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ-বাঘের গালিবাফ সামাজিক মাধ্যমে সতর্কবার্তা দিয়ে বলেছেন, ট্রাম্পের বেপরোয়া পদক্ষেপ পুরো অঞ্চলকে “জ্বলে উঠা”র দিকে ঠেলে দিচ্ছে।

গালিবাফ লিখেছেন, “ট্র‍্যাম্পের বেপরোয়া পদক্ষেপ যুক্তরাষ্ট্রকে প্রতিটি পরিবারের জন্য জীবন্ত নরকে পরিণত করছে। আর আমাদের পুরো অঞ্চল জ্বলে উঠবে, কারণ আপনি নেতানিয়াহুর নির্দেশ অনুসরণে অনড় রয়েছেন।”

তিনি আরও বলেন, যুদ্ধাপরাধের মাধ্যমে কেউ কোনো কিছু অর্জন করতে পারবে না। একমাত্র সমাধান হলো ইরানের জনগণের অধিকারকে সম্মান করা এবং এই বিপজ্জনক খেলা শেষ করা।

ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী আলী আকবর ভেলায়াতিও সতর্কবার্তা দিয়েছেন। তিনি জানান, যদি হোয়াইট হাউস আবারও একই ধরনের ভুল করে, তাহলে খুব অল্প সময়ের মধ্যে জ্বালানি প্রবাহ ও বৈশ্বিক বাণিজ্য এক সংকেতেই ব্যাহত হতে পারে। ভেলায়াতি আরও মন্তব্য করেন, যুক্তরাষ্ট্র ইরানের ইতিহাস শিখেছে, কিন্তু এখনো ক্ষমতার ভূগোল বুঝতে পারেনি।

বিশ্লেষকদের মতে, গালিবাফ ও ভেলায়াতির কড়া বক্তব্য মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়াবে। বিশেষ করে হরমুজ প্রণালী কেন্দ্রিক জটিল পরিস্থিতি এবং সম্ভাব্য জ্বালানি সরবরাহের বিঘ্ন বৈশ্বিক অর্থনীতিতে গুরুতর প্রভাব ফেলতে পারে।

বর্তমান পরিস্থিতিতে কূটনৈতিক সমাধান পাওয়া ক্রমেই কঠিন হয়ে আসছে। ফলে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য নতুন ঝুঁকি তৈরি হচ্ছে, যা মধ্যপ্রাচ্যে বৃহত্তর সংঘাতের আশঙ্কা বাড়াচ্ছে।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে

আরো পড়ুন

ভারতকে ‘অসহযোগী’ দেশ ঘোষণা যুক্তরাষ্ট্রের, ফিরতে হতে পারে ১৮ হাজার ভারতীয়কে

নিউজ ডেস্ক

অভিষেকের এক সপ্তাহ পর ট্রাম্পের সঙ্গে মোদির ফোনালাপ

উইকিপিডিয়ার বিকল্প হিসেবে ‘গ্রোকিপিডিয়া’ চালু করলেন ইলন মাস্ক