21.8 C
London
August 24, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনের মধ্যে রাজধানী ঢাকার মহাখালীতে রেলপথ অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার দুপুর ২টার পর থেকে রেলপথ অবরোধের করায় সারাদেশের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, দুপুর দুইটার দিকে সরকারি তিতুমীর কলেজ, বিএএফ শাহীন কলেজ, সাউথ ইস্ট ইউনিভার্সিটিসহ আরও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা মহাখালীতে জড়ো হতে শুরু করে। এরপর তারা মহাখালী রেললাইনের উপর অবস্থান নিলে রেল চলাচল বন্ধ হয়ে যায়।

সূত্রঃ আমাদের সময়

এম.কে
১৬ জুলাই ২০২৪

আরো পড়ুন

‘বাংলাদেশি’ দাবি করে সীমান্তে পুশ-ইনঃ ভারতের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের

‘নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের’ অধীনে সাধারণ নির্বাচনের প্রস্তাব বিদায়ী সিইসির

আপা আপা বলা তানভীরঃ আ. লীগ দ্বারা নির্যাতিত দাবি করে যুক্তরাষ্ট্রে আশ্রয় পেয়েছেন!