TV3 BANGLA
আন্তর্জাতিক

দেহদান নয়, ইসলামি রীতিতে দাফন চান কবীর সুমন

প্রায়ই সামাজিক যোগাযগমাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন কলকাতার প্রখ্যাত সংগীতশিল্পী কবীর সুমন। এবার তিনি ইসলামি রীতি মেনে তার দাফন করার বিষয় নিয়ে কথা বলেছেন।

২০২১ সালে মরণোত্তর দেহদানের অঙ্গীকার করেছিলেন এ গায়ক। সম্প্রতি এই গায়ক জানালেন, সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তিনি। মরণোত্তর দেহদান নয় বরং ইসলামী রীতিতে নিজের মরদেহ দাফনের সিদ্ধান্তের কথা জানিয়েছেন কবীর সুমন। বুধবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

কবীর সুমন তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, রমজান মোবারক! সকলকে জানাতে চাই, বছরখানেক আগে এই ফেসবুকেই ঘোষণা করেছিলাম— আমি আমার দেহ দান করেছি, কোনো ধর্মীয় শেষকৃত্য চাই না। অনেক ভেবে আমি সেই সিদ্ধান্ত পাল্টালাম। দেহদানের ইচ্ছে প্রত্যাহার করছি আমি। আমার দেহ আমি দান করব না।

তিনি আরও বলেন, আমি চাই আমাকে এই কলকাতারই মাটিতে, সম্ভব হলে গোবরায়, ইসলামী রীতিতে কবর দেওয়া হোক। এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। আমার কতিপয় স্বজনকে এটা জানিয়ে দিলাম। সবশেষে কবীর সুমন লিখেছেন, আমার এই ঘোষণার বিষয়ে কারোর কোনো মত বা মন্তব্য চাই না। সকলের ওপর শান্তি বর্ষিত হোক।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে
১০ মার্চ ২০২৫

আরো পড়ুন

হামাসকে ট্রাম্পের চূড়ান্ত আলটিমেটামঃ রবিবার সন্ধ্যা ৬টার মধ্যে চুক্তি না হলে ভয়াবহ পরিণতি

বাংলাদেশে ছিলেন প্রসূতি বিশেষজ্ঞ, অস্ট্রেলিয়ায় এখন লন্ড্রিকর্মীঃ স্কিল্ড ওয়ার্কারদের বাস্তব চিত্র

নিউজ ডেস্ক

ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম প্রথমবার এফ-৩৫ লক্ষ্যভেদে সফল