27.6 C
London
August 9, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার সিলেটে আসছেন তারেক রহমান, ২ মে সফর

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সিলেট সফরে আসছেন তারেক রহমান। পূর্বনির্ধারিত ৩০ এপ্রিলের পরিবর্তে পরিবর্তিত নতুন সূচি অনুযায়ী আগামী ২ মে তিনি সিলেট সফর করবেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সফরকালে প্রধানমন্ত্রী সিলেটের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে অংশ নেবেন। বিশেষ করে বিশ্বনাথ উপজেলার বাশিয়া নদী খনন কাজের উদ্বোধন করবেন তিনি। দীর্ঘদিন ধরে অবহেলিত এই নদী খনন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় জনজীবনে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

এছাড়া সিলেট জেলা স্টেডিয়ামে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচিরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করতে এবং স্থানীয় খেলাধুলার মানোন্নয়নে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সফরকে কেন্দ্র করে ইতোমধ্যে প্রশাসনিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং সংশ্লিষ্ট সকল দপ্তর সমন্বিতভাবে কাজ করছে।

প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে সিলেটজুড়ে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। স্থানীয় নেতাকর্মীরা সফরকে সফল করতে নানা কর্মসূচি গ্রহণ করেছেন।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে

আরো পড়ুন

এনামুল হকের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আমাকে স্যার বলার দরকার নেইঃ তথ্য উপদেষ্টা

হাদির জানাজা ঘিরে যুক্তরাজ্যের সতর্কতা