19.8 C
London
October 15, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিক

বুরকিনা ফাসোতে নারীদের সুন্দরী প্রতিযোগিতা বন্ধঃ মেধা যাচাইয়ে চালু বিজ্ঞান প্রতিযোগিতা

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে দেশজুড়ে সুন্দরী প্রতিযোগিতা স্থগিত করে নারীদের মেধা ও প্রতিভা বিকাশে জাতীয় বিজ্ঞান প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। নারীদের সৌন্দর্যের পরিবর্তে তাদের বুদ্ধিমত্তা, বৈজ্ঞানিক জ্ঞান ও দক্ষতাকে স্বীকৃতি দেওয়ার লক্ষ্য নিয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
গত সেপ্টেম্বর মাসে ‘হাকিলি মুসো’ নামের এই প্রতিযোগিতায় ২০২৬ সালে বিজ্ঞানের বিষয়ে উচ্চমাধ্যমিক সমমানের ব্যাকালোরিয়া পরীক্ষায় উত্তীর্ণ ৮৪ জন তরুণী অংশ নেন। প্রতিযোগীদের গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নের ওপর পরীক্ষা নেওয়া হয়।
প্রতিযোগিতায় সর্বোচ্চ নম্বর অর্জনকারীদের নগদ অর্থ, মোটরসাইকেল, ল্যাপটপ ও বৃত্তি দিয়ে পুরস্কৃত করা হয়। এর মাধ্যমে তরুণীদের বিজ্ঞান ও প্রযুক্তির মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে উচ্চশিক্ষা এবং পেশাগত জীবন গড়তে উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট ইব্রাহিম ট্রাওরে প্রতিযোগিতার বিজয়ীদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি তাদের বিজ্ঞানভিত্তিক পেশায় নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানান।
এই উদ্যোগে নারীদের মেধা ও বৈজ্ঞানিক সক্ষমতাকে সামনে আনার পাশাপাশি বিজ্ঞান শিক্ষায় তাদের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
সূত্রঃ পালস ঘানা
এমকে

আরো পড়ুন

দুর্ধর্ষ অভিযানে ভারতগামী জাহাজ জব্দ করল ইরান, আইআরজিসির ভিডিও প্রকাশ

যুক্তরাষ্ট্রের পণ্যে সর্বোচ্চ ৫০ শতাংশ পাল্টা শুল্ক কানাডারঃ বাড়ছে বাণিজ্যযুদ্ধের উত্তেজনা

সীমান্তে কড়াকড়িতে জার্মানিতে অনিয়মিত অভিবাসন কমেছে