8.8 C
London
February 12, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

ব্রিটিশ অর্থমন্ত্রী ঋষি সুনাক ও স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদের পদত্যাগ

যুক্তরাজ্যের মন্ত্রিসভার মন্ত্রী সাজিদ জাভিদ এবং ঋষি সুনাক মঙ্গলবার পদত্যাগ করেছেন। কারণ হিসাবে তারা জানিয়েছেন, তারা প্রধানমন্ত্রী বরিস জনসনের উপর আস্থা হারিয়েছেন।

বিবিসি জানায়, চ্যান্সেলর ঋষি সুনাক এবং স্বাস্থ্য সচিব সাজিদ জাভিদ একে অপরের কয়েক মিনিটের মধ্যেই পদত্যাগ করেছেন।

 

জনসনের কাছে পদত্যাগপত্রে, স্বাস্থ্য সচিব জাভিদ বলেছিলেন ‘এটা আমার কাছে স্পষ্ট যে, আপনার নেতৃত্বে এই পরিস্থিতির পরিবর্তন হবে না — এবং আপনি তাই আমার আস্থাও হারিয়েছেন।’ তিনি টুইটারেও একই পোস্ট করেছেন।

 

 

৫ জুলাই ২০২২
এনএইচ

 

 

আরো পড়ুন

লকডাউনে জরুরি চলাচলে চালু হচ্ছে ‘মুভমেন্ট’ পাস

বিং চ্যাটবটের হুমকি: আমার ক্ষতি না করলে তোমারও ক্ষতি করব না

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ২০৫ বিদেশি শ্রমিক আটক