8.1 C
London
February 5, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

ব্রিটেনের রাজা হিসেবে চার্লসের নাম আনুষ্ঠানিক ঘোষণা

রানি মারা যাওয়ার মুহূর্তে কোনো অনুষ্ঠানিকতা ছাড়াই সিংহাসনের উত্তরাধিকার চলে যায় ৭৩ বছর বয়সী চার্লসের কাছে। তবে ব্রিটেনের সিংহাসনে আরোহন করতে বেশ কিছু ব্যবহারিক ও ঐতিহ্যগত পদক্ষেপ বাকি রয়েছে। এরই অংশ হিসেবে আনুষ্ঠানিকভাবে ব্রিটিশ রাজা হিসেবে চার্লস ফিলিপ আর্থার জর্জের নাম ঘোষণা করা হয়েছে। শনিবার ( ১০ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে লন্ডনের সেন্ট জেমস প্যালেস কাউন্সিল থেকে এই নাম ঘোষণা করা হয়।

 

সিংহাসনে আরোহণের সব আনুষ্ঠানিকতার পর অস্ট্রেলিয়া, কানাডা ও নিউজিল্যান্ডসহ আরও ১৪টি রাষ্ট্রের প্রধান হবেন চার্লস। তাকে রাজা তৃতীয় চার্লস হিসেবে ডাকা হবে।

 

টেলিভিশনে সম্প্রচারিত সেন্ট জেমস প্যালেসের কাউন্সিল থেকে বলা হয়, প্রিন্স চার্লস ফিলিপ আর্থার জর্জ এখন থেকে রাজা তৃতীয় চার্লস হিসেবে পরিচিত হবে… ঈশ্বর রাজাকে রক্ষা করুন!

 

শুক্রবার নতুন রাজা তৃতীয় চার্লস জাতির উদ্দেশে তার প্রথম ভাষণ দেন। তিনি তার ভাষণে যুক্তরাজ্য ও অন্যান্য রাজ্যের এবং বিশ্ববাসীকে আজীবন সেবা দেয়ার অঙ্গীকার করেন।

 

গত বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর) বিকেলে স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসেলে মারা যান রানি দ্বিতীয় এলিজাবেথ। ১৯৫২ সালে ব্রিটিশ সিংহাসনে রানি দ্বিতীয় এলিজাবেথের অভিষেক ঘটে। কয়েক মাস আগেই তাঁর সিংহাসনে আরোহনের ৭৫ বছর উদযাপন করা হয়েছিল।

 

১০ সেপ্টেম্বর ২০২২
এনএইচ

আরো পড়ুন

মুসলমানদের বিরুদ্ধে ঘৃণাজনিত অপরাধ দ্রুত বাড়ছে, এখনই পদক্ষেপ জরুরিঃ আফজাল খান এমপি

রানির প্ল্যাটিনাম জুবিলিতে অপমানিত বরিস জনসন

অনলাইন ডেস্ক

মিয়ানমারে পুলিশের গুলিতে একদিনে ঝরে গেল ৩৮ প্রাণ