15.2 C
London
July 13, 2026
TV3 BANGLA
বিনোদনশীর্ষ খবর

ভুয়া বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি নিয়েছেন মমতাজ

বাংলা লোকসংগীতের জনপ্রিয় কন্ঠশিল্পী ও জাতীয় সংসদ সদস্য মমতাজ বেগম ভারতের তামিল নাড়ু প্রদেশের একটি বিশ্ববিদ্যালয় থেকে সংগীতের ওপর সন্মানসূচক ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন বলে দেশের গণমাধ্যম জুড়ে সংবাদ প্রকাশ হয়েছে।

 

কিন্তু মমতাজ বেগমের ডক্টরেট ডিগ্রি লাভের বিষয়টি নিয়ে দেখা দিয়েছে সন্দেহ। দেশের খ্যাতনামা একজন সংগীতজ্ঞের সন্মানসূচক ডিগ্রি লাভ দেশের ভাবমূর্তি উজ্জ্বল করলেও সংশ্লিষ্ট ডিগ্রি ও ডিগ্রিদাতা প্রতিষ্ঠান নিয়ে দেখা দিয়েছে সন্দেহ।

 

সোমবার (১২ এপ্রিল) রাত ৯টার দিকে মমতাজ বেগম তার ভেরিফাইড ফেসবুক পেজে উল্লেখ করেন, ‘তিনি ভারতের তামিল নাড়ু প্রদেশের ‘গ্লোবাল হিউম্যান পিস বিশ্ববিদ্যালয়’ থেকে গত ১০ এপ্রিল ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন’।

 

সাথে যুক্ত একটি ছবিতে দেখা যায়, ১০ এপ্রিল সকাল সাড়ে নয়টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত দ্য সাউথ ইন্ডিয়া টেক্সটাইল রিসার্চ এসোসিয়েশন-এর অডিটরিয়ামে অনুষ্ঠানটি হয়। ছবিতে থাকা ব্যানারের শূরুতেই লেখা আছে কোভিড-১৯ সচেতনতা কর্মসূচি (covid-19 awarness program)। যার আয়োজন করে পিপল ফোরাম অব ইন্ডিয়া ভারত সেবক সমাজ। সাথে ছিল গ্লোবাল হিউম্যান পিস বিশ্ববিদ্যালয়।

 

এদিকে ভারতের সরকারি ওয়েবসাইটে থাকা বিশ্ববিদ্যালয়ের তালিকায় মমতাজ বেগমের দাবি করা প্রদেশে এই নামে কোনো বিশ্ববিদ্যালয় খোঁজে পাওয়া যায়নি। এমন কি সমগ্র ভারতের তালিকাতেও খোঁজ মিলেনি বিশ্ববিদ্যালয়টির নাম।  তালিকা দেখতে ক্লিক করুন।

 

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিশ্বের প্রায় সকল উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের ফেসবুক পেইজ থাকলেও গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটি নামে কোনো পেইজ খোঁজে পাওয়া যায়নি।

 

বিষয়টি উঠে এসেছে বিডি ফ্যাক্টচেকের অনুসন্ধানে। তারা বলছে, ভারতে গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটি নামে বৈধ কোনো বিশ্ববিদ্যালয় নাই। তবে এই নামে একটি ওয়েবসাইট আছে যারা টাকার বিনিময়ে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিয়ে থাকে, যা ভারতের দ্য ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন (ইউজিসি) অ্যাক্ট ১৯৫৬ অনুযায়ী অবৈধ।

 

ভারতে মোট ৯৭৯টি বিশ্ববিদ্যালয় রয়েছে। এর মধ্যে কেন্দ্র পরিচালিত বিশ্ববিদ্যালয় ৫৪টি, ভারতের বিভিন্ন রাজ্য পরিচালিত বিশ্ববিদ্যালয় ৪২৫টি, প্রাইভেট বিশ্ববিদ্যালয় ৪২৫টি এবং ইউজিসি অ্যাক্ট-১৯৫৬ এর তিন সেকশন অনুযায়ী বিশ্ববিদ্যালয় হিসেবে গণ্য করা হয় আরও ১২৫টি প্রতিষ্ঠানকে। এর মধ্যে গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটির কোনো নাম নেই।

 

বিডি ফ্যাক্টচেকের অনুসন্ধানে বেরিয়ে এসেছে বিভিন্ন তথ্য। তার মধ্যে গোলমেলে ডোমেইন নাম, ভুল ঠিকানা, কোনো আন্ডারগ্রাজুয়েট-গ্রাজুয়েট ডিগ্রি না থাকা এবং টাকার বিনিময়ে পিএইচডি দেওয়ার বিষয়টিও রয়েছে।

 

অনুসন্ধানে গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটির নামে একটি ওয়েবসাইট (ghpuedu.org) পাওয়া গেছে। সাধারণত বিশ্বের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইটের ডোমেইন ডটএডু (.edu) দিয়ে শেষ হলেও এর নামের শেষে রয়েছে ডটওআরজি (.org) যা কেবল বিভিন্ন সংস্থার ক্ষেত্রে ব্যবহার করা হয়।

 

অন্যদিকে বিশ্ববিদ্যালয়টির ওয়েবসাইট ঘেটে কেনো স্থায়ী ক্যাম্পাসের ঠিকানা পাওয়া যায়নি। তবে তাদের কিছু আঞ্চলিক কেন্দ্রের ঠিকানা দেওয়া আছে। এই ঠিকানাগুলো গুগল ম্যাপে সার্চ করে এই সম্পর্কিত কোনো কিছু পাওয়া যায়নি।

 

১৩ এপ্রিল ২০২১
নিউজ ডেস্ক

আরো পড়ুন

ফাইজারের টিকা থেকে হৃদযন্ত্রে প্রদাহ, দাবি ইসরায়েলের

Investing in properties and Investigation of undeclared rental income and updates

অনলাইন ডেস্ক

সিলেটে পরিবহন মালিক-শ্রমিকের চাপে বন্ধ বিআরটিসি বাস সার্ভিস

অনলাইন ডেস্ক