21 C
London
September 30, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

‘মুজিব কোট’ পুড়িয়ে পদত্যাগ করলেন আওয়ামী লীগ নেতা

জয়পুরহাটে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেছেন রেজাউল করিম নামের এক নেতা। রবিবার (২৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার চৌমুহনী বাজারে প্রকাশ্যে ‘মুজিব কোট’ পুড়িয়ে এ ঘোষণা দেন তিনি।

রেজাউল করিম উপজেলার মাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক ও মামুদপুর ইউনিয়নের মেম্বার। তার ‘মুজিব কোট’ পোড়ানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে।

ক্ষোভ প্রকাশ করে রেজাউল করিম বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের কর্মকাণ্ড আর ভালো লাগে না। তাই ‘মুজিব কোট’ পুড়িয়ে আমি এ দল থেকে পদত্যাগ করলাম।

তিনি আরো বলেন, আমি মাঝে মধ্যে তাবলিগ করতাম। এখন থেকে তা করবো। আবার সেটা শুরু করবো।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে
২৯ ডিসেম্বর ২০২৪

আরো পড়ুন

ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে আগুন

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার

বিবিসির গোপন তদন্তে উন্মোচিত চ্যানেল পাচার চক্রের ফরাসি ও ব্রিটিশ নেটওয়ার্ক