14.1 C
London
June 6, 2026
TV3 BANGLA
প্রবাসে বাংলাদেশযুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যের নিউহামে মেয়র নির্বাচনে ফরহাদ হোসেনের জয়

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের নিউহ্যাম এলাকার স্থানীয় নির্বাচনে বিজয় অর্জন করেছেন ফরহাদ হোসেন। তিনি ২৫ হাজার ৫৩৮ ভোট পেয়ে নির্বাচিত হন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহমুদ মির্জা পেয়েছেন ২০ হাজার ২৩৪ ভোট। অপর প্রার্থী আরিক চৌধুরী অর্জন করেছেন ১৮ হাজার ৯৯৯ ভোট।

 

নির্বাচনের ফল ঘোষণার পর এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। ভোট গণনার শুরু থেকেই তিন প্রার্থীর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা যায়। শেষ পর্যন্ত ফরহাদ হোসেন উল্লেখযোগ্য ব্যবধানে বিজয় নিশ্চিত করেন।

স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নাগরিক সেবা, আবাসন সংকট, তরুণদের কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা এবং স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা এবারের নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ এবং স্থানীয় ইস্যুগুলোকে সামনে আনার কারণে ফরহাদ হোসেন ভোটারদের সমর্থন অর্জনে সফল হয়েছেন বলে মনে করা হচ্ছে।

নবনির্বাচিত নগরপ্রধানের সামনে এখন নাগরিক সুবিধা বৃদ্ধি, জনসেবার মান উন্নয়ন এবং এলাকার বিভিন্ন দীর্ঘমেয়াদি সমস্যা সমাধানের বড় দায়িত্ব রয়েছে।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে

আরো পড়ুন

রুয়ান্ডানীতি নিয়ে দেয়া রায়কে ঘিরে নতুন পরিকল্পনার কথা ভাবছে যুক্তরাজ্য সরকার

প্রাইম লন্ডনে সম্পত্তির দরপতন, সাশ্রয়ী এলাকায় উল্টো চিত্র

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে পূর্ব লিসেস্টারের বিশৃঙ্খলা, গ্রেফতার ২

অনলাইন ডেস্ক