TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ব্রিটেনে পারিবারিক সহিংসতার শিকার ট্রান্সজেন্ডারদের জন্য মাত্র ৬টি আশ্রয়শয্যা

ব্রিটেনে পারিবারিক সহিংসতার শিকার ট্রান্সজেন্ডার ব্যক্তিদের জন্য বিশেষায়িত আশ্রয়কেন্দ্রে মাত্র ছয়টি শয্যা রয়েছে। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। সংশ্লিষ্ট সেবাদানকারী সংস্থাগুলোর দাবি, নারী ও পুরুষের জন্য পৃথক আশ্রয়ব্যবস্থা নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের পর ট্রান্সজেন্ডার ব্যক্তিদের নিরাপদ আশ্রয় খুঁজে পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

এলজিবিটিকিউ সম্প্রদায়ের অধিকার ও নির্যাতনের শিকার ব্যক্তিদের নিয়ে কাজ করা দাতব্য সংস্থা গ্যালপ (Galop) জানিয়েছে, ট্রান্সজেন্ডার ভুক্তভোগীদের জন্য বিশেষায়িত আশ্রয়কেন্দ্রের সংকট দিন দিন প্রকট হচ্ছে। অনেকেই সাধারণ আশ্রয়কেন্দ্রে জায়গা না পেয়ে ফিরে যেতে বাধ্য হচ্ছেন।

এ পরিস্থিতিতে ট্রান্সজেন্ডার নির্যাতিত ব্যক্তিদের জন্য বিশেষায়িত আশ্রয়কেন্দ্র গড়ে তুলতে জরুরি ভিত্তিতে একটি জাতীয় তহবিল চালুর আহ্বান জানিয়েছে সংস্থাটি। তাদের মতে, সরকারের বিশেষ উদ্যোগ ছাড়া এ সংকট মোকাবিলা করা কঠিন হবে।

২০২৫ সালের ১৬ এপ্রিল যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট নারী ও পুরুষের জন্য নির্ধারিত পৃথক স্থান ও সেবার ক্ষেত্রে ‘নারী’ ও ‘পুরুষ’ শব্দের আইনগত সংজ্ঞা নিয়ে গুরুত্বপূর্ণ রায় দেয়। ওই রায়ের পর একক লিঙ্গভিত্তিক সেবা ও আশ্রয়কেন্দ্র পরিচালনার নীতিমালা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়।

সেবাদানকারী সংস্থাগুলোর বক্তব্য, আদালতের রায়ের পর ট্রান্সজেন্ডার ব্যক্তিদের জন্য উপযুক্ত আশ্রয়কেন্দ্র খুঁজে পাওয়া আরও জটিল হয়ে উঠেছে। ফলে পারিবারিক সহিংসতা থেকে পালিয়ে আসা অনেকেই প্রয়োজনীয় নিরাপত্তা ও সহায়তা পাচ্ছেন না।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এমকে

আরো পড়ুন

ব্রিটেনে অভিবাসী কেয়ারকর্মীর সঙ্গে বৈঠকে অস্বীকৃতি শাবানা মাহমুদের

অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সতর্ক করছে বড় প্রতিষ্ঠানগুলো

ধনীদের বুস্টার ডোজের কারণে বিশ্বজুড়ে আরও বেশি মৃত্যুর সম্ভাবনা!