31.3 C
London
August 3, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে রাইট টু ওয়ার্ক চেকে ব্যাপক পরিবর্তনঃ অক্টোবর ২০২৬ থেকে নিয়োগকর্তাদের দায়িত্ব বাড়ছে

যুক্তরাজ্যের হোম অফিস ১ অক্টোবর ২০২৬ থেকে রাইট টু ওয়ার্ক চেক সংক্রান্ত নিয়মে ব্যাপক সংস্কার আনছে। ইমিগ্রেশন, অ্যাসাইলাম অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্ট ২০০৬-এর সংশোধনী এবং বর্ডার সিকিউরিটি, অ্যাসাইলাম অ্যান্ড ইমিগ্রেশন অ্যাক্ট ২০২৫-এর অংশ হিসেবে এই পরিবর্তনগুলো কার্যকর হবে। ১ জুলাই ২০২৬-এ প্রকাশিত খসড়া কোড অফ প্র্যাকটিসে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।

এই পরিবর্তনগুলো শুধু ঐতিহ্যবাহী কর্মসংস্থান নয়, সাব-কন্ট্রাক্টিং, অনলাইন ম্যাচিং সার্ভিস এবং সাবস্টিটিউশনের মতো বিস্তৃত কর্মব্যবস্থায়ও প্রযোজ্য হবে। বিশেষজ্ঞরা বলছেন, এটি নিয়োগকর্তাদের প্রক্রিয়া, চুক্তিপত্র এবং কমপ্লায়েন্স নীতিমালায় উল্লেখযোগ্য পরিবর্তন আনবে।

পরিবর্তনের মূল দিকসমূহঃ

১. কর্মসংস্থানের সংজ্ঞা সম্প্রসারণ:
নতুন সেকশন ১৪এ অনুসারে, নিম্নলিখিত অ্যারেঞ্জমেন্টগুলোকে কর্মসংস্থান হিসেবে গণ্য করা হবে:
– ওয়ার্কার্স কন্ট্রাক্ট (কাজ বা সেবার চুক্তি)।
– ইন্ডিভিজুয়াল সাব-কন্ট্রাক্টর।
– অনলাইন ম্যাচিং সার্ভিস (শুধু তথ্য প্রদানই যথেষ্ট)।

২. সিভিল পেনাল্টির দায়িত্ব বৃদ্ধি:
সেকশন ১৫এ অনুসারে, সাব-কন্ট্রাক্টিং চেইনের বিভিন্ন স্তরের কোম্পানি, অনলাইন ম্যাচিং সার্ভিস এবং সাবস্টিটিউশনের ক্ষেত্রে মূল নিয়োগকর্তাও দায়ী হতে পারেন। প্রতি কর্মীর জন্য ৬০,০০০ পাউন্ড পর্যন্ত জরিমানা, ফৌজদারি দণ্ড, ব্যবসা বন্ধ এবং স্পনসর লাইসেন্স বাতিলের ঝুঁকি রয়েছে।

৩. স্ট্যাটুটরি এক্সকিউজের নতুন শর্ত:
এক্সটেন্ডেড লায়াবিলিটির বিরুদ্ধে রক্ষা পেতে নিয়োগকর্তাদের নিম্নলিখিত ব্যবস্থা নিতে হবে:

– কাজ শুরুর আগে লিখিত চুক্তিভিত্তিক শর্তাবলি (রাইট টু ওয়ার্ক চেক, সাব-কন্ট্রাক্টিং নিয়ন্ত্রণ ইত্যাদি)।

– সাবস্টিটিউট কর্মীর জন্য আলাদা চেক প্রক্রিয়া।

– আইডেন্টিটি ভেরিফিকেশন সিস্টেম (ফেসিয়াল ভেরিফিকেশন, আইডি কার্ড ইত্যাদি)।

৪. ডিজিটাল ভেরিফিকেশন:
শুধুমাত্র অফিস ফর ডিজিটাল আইডেন্টিটিজ অ্যাট্রিবিউটস রেজিস্টারে নিবন্ধিত ও রাইট টু ওয়ার্কের জন্য অনুমোদিত প্রোভাইডার ব্যবহার করতে হবে। ব্রিটিশ ও আইরিশ পাসপোর্টের ক্ষেত্রে মেয়াদোত্তীর্ণের ৬ মাস পর্যন্ত বৈধতা দেওয়া হয়েছে।

নিয়োগকর্তাদের জন্য সুপারিশঃ

– কর্মী নিয়োগের সব ধরন শ্রেণিবিন্যাস করে ঝুঁকি চিহ্নিত করণ।
– চুক্তিপত্র ও নীতিমালা অক্টোবরের আগে আপডেট করণ।
– এইচআর টিমকে প্রশিক্ষণ দেয়া।
– হোম অফিসের ফ্যামিলিয়ারাইজেশন সেশনে অংশ নেয়া।

হোম অফিস জানিয়েছে, এই পরিবর্তনগুলো অবৈধ কর্মসংস্থান প্রতিরোধ এবং অভিবাসন নিয়ন্ত্রণ জোরদার করবে। তবে নিয়োগকর্তাদের জন্য এটি নতুন প্রস্তুতির দাবি রাখে।

যেকোনো সন্দেহের ক্ষেত্রে হোম অফিসের খসড়া কোড অফ প্র্যাকটিস ও আপডেটেড গাইড দেখুন বা আইনি পরামর্শ গ্রহণ করুন। এই সংস্কার যুক্তরাজ্যের শ্রমবাজারে স্বচ্ছতা ও আইনি অনুসরণ নিশ্চিত করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

সূত্রঃ ফ্রি মুভমেন্ট

এম.কে

আরো পড়ুন

বিলাসবহুল প্রমোদতরি ডুবিঃ মেয়েসহ ব্রিটিশ ধনকুবের নিখোঁজ

নিউজ ডেস্ক

যুক্তরাজ্যের ‘ট্র্যাফিক লাইট ভ্রমণ’ পরিকল্পনার বিপক্ষে কথা বললেন বিজ্ঞানীরা

নিউজ ডেস্ক

‘জিবি নিউজ’ বিভ্রান্ত করছে দর্শকদেরঃ অভিবাসন নিয়ে ভুল ধারণা বাড়ছে, নতুন গবেষণায় প্রকাশ