14.6 C
London
May 20, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে ১৭ বছর বয়সী কিশোরীকে ট্রেনের টয়লেটে ধর্ষণঃ ৩০ বছর বয়সী অভিযুক্ত গ্রেপ্তার

ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ (BTP) দক্ষিণ-পূর্ব লন্ডনে একটি ট্রেনের টয়লেটে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ তদন্ত করছে। ঘটনাটি গত শনিবার (১৯ জুলাই) ভোর ৬টার দিকে উলউইচ আর্সেনাল রেলওয়ে স্টেশনে ঘটেছে বলে জানা গেছে।
সেদিন সকাল ৬টা ৫ মিনিটে ১৭ বছর বয়সী এক মেয়ে অ্যাবি উডগামী ট্রেনের জন্য প্ল্যাটফর্মে অপেক্ষা করছিলেন। এ সময় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাকে যৌন নিপীড়ন করে। এরপর ট্রেনে ওঠার কিছুক্ষণের মধ্যেই ট্রেনের টয়লেটে মেয়েটিকে ধর্ষণ করা হয়। ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি অ্যাবি উড স্টেশনে নেমে যায়। ধর্ষিত মেয়েটি স্লেড গ্রিন স্টেশনে পৌঁছে পুলিশকে ঘটনা অবহিত করে।

ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশের তদন্তে গত ২৪ জুলাই ৩০ বছর বয়সী এক ব্যক্তিকে ধর্ষণের সন্দেহে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ শেষে তদন্ত চলাকালীন জামিনে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা যায়।

পুলিশ এখন ঘটনাস্থলের সাক্ষী ও সম্ভাব্য প্রমাণ খুঁজছে। বিশেষ করে যারা ওই দিন সকালে উলউইচ আর্সেনাল স্টেশনে ছিলেন বা ট্রেনে ভ্রমণ করছিলেন, তাদের পুলিশের সঙ্গে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।

যেকোনো তথ্য দিতে ৬১০১৬ নম্বরে টেক্সট করে BTP-কে জানানো যাবে অথবা ০৮০০ ৪০ ৫০ ৪০ নম্বরে ফোন করে রেফারেন্স নম্বর ২৮৮ (২২/০৭) উল্লেখ করতে হবে। এছাড়া, ক্রাইমস্টপার্সে ০৮০০ ৫৫৫ ১১১ নম্বরে গোপনে তথ্য দেওয়া যাবে।

এই ঘটনায় ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশের তদন্ত দল নিশ্চিত করেছে যে, তারা অভিযুক্তকে বিচারের আওতায় আনতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।

সূত্রঃ দ্য এক্সপ্রেস

এম.কে
৩০ জুলাই ২০২৫

আরো পড়ুন

যুক্তরাজ্যে ইমামকে আটকে রেখে মসজিদে আগুনঃ সন্দেহভাজন দুই ব্যক্তির ছবি প্রকাশ

যুক্তরাজ্যে ডিউটির সময় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তরুণ পুলিশ অফিসার ফায়জান নাজিব

অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্রিটেনে কড়াকড়ি, কমিউনি‌টিতে উদ্বেগ