27.1 C
London
August 12, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

রানির প্রাসাদের মাঠ থেকে তীরধনুকসহ তরুণ আটক

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের বাসভবন উইন্ডসর প্রাসাদের মাঠ থেকে এক তরুণকে তীরধনুকসহ আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, সাউদাম্পটনের বাসিন্দা ১৯ বছরের তরুণকে ক্রিসমাসে স্থানীয় সময় সকাল সাড়ে আটটার দিকে আটক করা হয়।

 

পুলিশের বিবৃতিতে জানানো হয়েছে, মাঠে প্রবেশের সঙ্গে সঙ্গে ওই তরুণকে আটক করা হয়। আটক তরুণ কোনও ভবনে প্রবেশের সুযোগ পাননি। তাকে তল্লাশি করে তীরধনুক পাওয়া যায়। বর্তমানে ওই তরুণকে স্বাস্থ্যকর্মীদের তত্ত্বাবধানে রাখা হয়েছে।

 

ওই ব্যক্তিকে প্রাথমিকভাবে সংরক্ষিত এলাকায় বেআইনি প্রবেশের এবং আক্রমণাত্মক অস্ত্র রাখার সন্দেহে আটক করা হয়েছে।

 

ক্রিসমাসে সাধারণত নর্থফোলকের সান্দ্রিংহাম এস্টেটে থাকেন রানি। তবে এই বছর তিনি উইন্ডসর প্রাসাদেই ছিলেন।

 

পুলিশ জানিয়েছে, ঘটনা সম্পর্কে রাজ পরিবারকে অবহিত করা হয়েছে। মেট্রোপলিটন পুলিশের বিশেষজ্ঞরা পুরো ঘটনাটি তদারকি করে দেখছেন।

 

২৭ ডিসেম্বর ২০২১
সূত্র: বিবিসি

আরো পড়ুন

যুক্তরাজ্যে সিরীয় আশ্রয় আবেদন নিয়ে সিদ্ধান্ত গ্রহণ আবার শুরু, সাতটি নতুন সরকারি প্রতিবেদন প্রকাশ

যুক্তরাজ্যে ওয়ার্ক পারমিট ভিসার নামে চলছে প্রতারণা

যুক্তরাজ্যে DWP কর্তৃক অটিস্টিক ছেলের মায়ের উপর অস্বাভাবিক ঋণের বোঝা