TV3 BANGLA
বাংলাদেশ

রাস্তায় পুলিশ সার্জেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর কোলাকুলি, ভাইরাল ভিডিওতে প্রশংসার ঢল

ঈদের দিনে এক মানবিক মুহূর্তের ভিডিও ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে তারেক রহমান। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, রাস্তায় দায়িত্ব পালনরত এক পুলিশ সার্জেন্টকে হাসিমুখে জড়িয়ে ধরছেন প্রধানমন্ত্রী।

 

ভিডিওতে দেখা যায়, দায়িত্বে থাকা পুলিশ সদস্য প্রধানমন্ত্রীকে দেখে স্যালুট জানিয়ে এগিয়ে আসেন। এ সময় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকতা ভেঙে তাকে কাছে টেনে নিয়ে কোলাকুলি করেন এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। ঘটনাটি উপস্থিত মানুষের মাঝেও উচ্ছ্বাস সৃষ্টি করে।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন এ জেড এম জাহিদ হোসেন। তিনি ক্যাপশনে লিখেছেন, “এই দৃশ্য ঈদের আনন্দ আরও কয়েক গুণ বাড়িয়ে দিল—যেমন রাষ্ট্র চাই, ঠিক সেই পথে।”

প্রধানমন্ত্রীর এই সহজ-সরল আচরণে মুগ্ধতা প্রকাশ করেছেন অনেকেই। ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যেখানে সাধারণ মানুষ তার আন্তরিকতা ও মানবিক দিকের প্রশংসা করছেন।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে

আরো পড়ুন

খুনিকে দ্রুত জীবিত গ্রেপ্তার চাই, বন্দুকযুদ্ধের নাটক দেখতে চাই নাঃ ইনকিলাব মঞ্চ

বাংলাদেশে উগ্রবাদ-অস্থিরতার আশঙ্কায় ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে এমপিদের চিঠি

বড়দিন-থার্টি ফার্স্টে আতশবাজি-ফানুসে ডিএমপির নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক