12 C
London
September 21, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

শীতলপাটি উপহার পেয়ে মঞ্চেই শুয়ে পড়লেন জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ঝালকাঠিতে নির্বাচনী জনসভা মঞ্চে এক স্থানীয়র কাছ থেকে শীতলপাটি উপহার পেয়ে মঞ্চেই শুয়ে পড়েছেন। তবে কিছুক্ষণের মধ্যেই তিনি উঠে উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

 

আজ শুক্রবার দুপুরে তিনি ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে নির্বাচনী জনসভায় উপস্থিত হলে এ ঘটনা ঘটে।

দীর্ঘ দেড় যুগের ফ্যাসিবাদী সরকারের পতনের পরে দলটির শীর্ষ এই নেতা তৃতীয়বারের মতো ঝালকাঠি সফর করছেন।

জামায়াতের আমিরের এই সফরকে কেন্দ্র করে জেলার দুটি সংসদীয় আসনে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

এম.কে

আরো পড়ুন

সিলেটে ট্রেন লাইনচ্যুত হয়ে সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ ব্যহত

অনলাইন ডেস্ক

হাসিনা যুগ শেষ, দেশে ফেরাটা বোকামিঃ কংগ্রেস নেতা শশী থারুর

সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে ঘিরে উঠল বিতর্কিত নেতাকর্মীদের প্রশ্রয়ের অভিযোগ