8.8 C
London
February 12, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিক

সংসদে ‘জয় ফিলিস্তিন’ স্লোগান, আসাদউদ্দিন ওয়াইসিকে তলব

অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীন (এআইএমআইএম) প্রধান এবং হায়দরাবাদের সংসদ সদস্য আসাদউদ্দিন ওয়াইসি ১৮তম লোকসভার সদস্য হিসাবে শপথ নেওয়ার সময় দেশটির সংসদে ‘জয় ফিলিস্তিন’ স্লোগান তুলেছিলেন। এই প্রথম কোনো ভারতীয় সংসদ সদস্য সংসদের অভ্যন্তরে ‘জয় ফিলিস্তিন’ স্লোগান দেন। এ ঘটনায় ভারতের স্থানীয় একটি আদালত ওয়াইসিকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।

আইনজীবী বীরেন্দ্র গুপ্তা অভিযোগ করেন, আসাদউদ্দিন ওয়াইসি সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার সময় ফিলিস্তিনের পক্ষে স্লোগান দেন। যা সংবিধান ও আইনগত মূল্যবোধের পরিপন্থি। বীরেন্দ্র গুপ্তা আদালতে এই মর্মে একটি আবেদন করেন এবং জানান, এই স্লোগান তার অনুভূতিতে আঘাত করেছে।

তিনি আরও জানান, প্রথমে জুলাই মাসে এমপি বা এমএলএ আদালতে এই পিটিশন জমা দেওয়া হলে তা প্রত্যাখ্যান করা হয়। পরে তিনি জেলা আদালতে পুনর্বিবেচনার আবেদন করেন।

জেলা বিচারক সুধীর এই পিটিশন গ্রহণ করে আসাদউদ্দিন ওয়াইসিকে ৭ জানুয়ারি আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।

জানা যায়, ওয়াইসি গত ২৫ জুন হায়দরাবাদ থেকে এমপি হিসেবে শপথ গ্রহণ করেন। সাদা কুর্তা পরে শপথ মঞ্চে ওঠা ওয়াইসি উর্দু ভাষায় শপথ পাঠ করেন।

তিনি বলেন, ‘আমি আসাদউদ্দিন ওয়াইসি। লোকসভা সদস্য হিসেবে নির্বাচিত হয়েছি। আল্লাহর নামে শপথ করছি যে, আমি ভারতের সংবিধানের প্রতি অনুগত থাকব। আমি ভারতের আধিপত্য ও অখণ্ডতা রক্ষা করব। আমার ওপর অর্পিত দায়িত্বগুলো আনুগত্যের সঙ্গে পালন করব।’

শপথ শেষে তিনি ‘জয় ভীম, জয় মীম, জয় তেলেঙ্গানা, জয় ফিলিস্তিন’ বলে স্লোগান দেন। এ সময় সংসদের চেয়ারম্যান তার এই স্লোগান বক্তব্যের রেকর্ড থেকে মুছে ফেলার নির্দেশ দেন।

সূত্রঃ এনডিটিভি

এম.কে
৩১ ডিসেম্বর ২০২৪

আরো পড়ুন

জাপানে তরুণের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমছে

তুরস্কে জরুরি অবতরণ ইসরায়েলি বিমানের, ‘জ্বালানি দেয়নি’ বিমানবন্দরের কর্মীরা

যুক্তরাজ্যে প্রবেশের জন্য এখন ভ্রমণকারীদের £১০ পারমিট নিতে হবে