TV3 BANGLA
বাংলাদেশ

সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার গ্রেপ্তার

নওগাঁ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক।

তিনি বলেন, সাধন চন্দ্র মজুমদারকে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

এম.কে
০৩ অক্টোবর ২০২৪

আরো পড়ুন

সিলেটের সাবেক পুলিশ সুপার ফরিদ উদ্দিন বরখাস্ত

ভুলের ফল পেয়েছি, আমি ক্ষমাপ্রার্থীঃ মাশরাফি

জামায়াতের ৮০ আসন পাওয়া অবিশ্বাস্য—নির্বাচন নিয়ে সজীব ওয়াজেদ জয়ের মন্তব্য

নিউজ ডেস্ক