23.9 C
London
July 21, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

চীন সোলার প্যানেল ম্যানুফ্যাকচারিং করার চিন্তা করছে বাংলাদেশে

বাংলাদেশে সোলার প্যানেল ম্যানুফ্যাকচারার ইউনিট স্থাপনের চিন্তাভাবনা করছে চীন বলে জানিয়েছেন, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। অনেক দেশের তুলনায় এদেশে কম খরচে উৎপাদন সম্ভব হওয়ায় তারা আগ্রহী হয়েছে।

বর্তমানে বাংলাদেশ সফরে রয়েছে চীনের ব্যবসায়ী প্রতিনিধি দল।

মঙ্গলবার, রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিং এ তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম জানান, প্রধান উপদেষ্টার প্রস্তাবে সাড়া দিয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে কয়েকজন ব্যবসায়ী বাংলাদেশে এসেছেন। তারা বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন।

তিনি জানান, নিউইয়র্কে চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মিটিং হয়েছিল। ওই সময় তিনি চীনা পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশে সোলার প্যানেল ম্যানুফ্যাকচারার ইউনিট স্থাপনের প্রস্তাব দিয়েছিলেন।

এম.কে
২৫ ডিসেম্বর ২০২৪

আরো পড়ুন

সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ, ভারতীয় হাইকমিশনারকে তলব

রাজা চার্লসের অভিষেক কুচকাওয়াজে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ১০ সদস্য

ভারতীয় কোম্পানির সঙ্গে ২৫৫ কোটি টাকার চুক্তি বাতিল করল বাংলাদেশ