12.9 C
London
April 20, 2026
TV3 BANGLA
বাংলাদেশসিলেট

সিলেটে গ্যাস উৎপাদনে বড় অগ্রগতিঃ জ্বালানি সংকটের মাঝেই সুখবর

জ্বালানি সংকটের চাপে থাকা দেশের জন্য আশার খবর দিয়েছে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড। নতুন কূপ খনন ও পুরোনো কূপে ওয়ার্কওভার কার্যক্রম জোরদার করে উৎপাদন বৃদ্ধির উদ্যোগ নেওয়ায় জাতীয় জ্বালানি খাতে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে।

বর্তমানে সিলেট অঞ্চলের হরিপুর, কৈলাশটিলা, বিয়ানীবাজার ও রশিদপুর গ্যাসক্ষেত্রের মোট ১৭টি কূপ থেকে প্রতিদিন প্রায় ১৪২ থেকে ১৪৩ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, এই উৎপাদন দেশের সামগ্রিক গ্যাস সরবরাহে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

উৎপাদন আরও বাড়াতে নতুন করে ৯টি কূপ খননের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ৮টি বিদ্যমান কূপে ওয়ার্কওভার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে, যার মধ্যে ইতোমধ্যে ৫টির কাজ সম্পন্ন হয়েছে এবং বাকি ৪টির কাজ চলমান রয়েছে। এই প্রকল্পগুলো বাস্তবায়িত হলে গ্যাস উৎপাদন আরও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

গ্যাসের পাশাপাশি রশিদপুর রিফাইনারিতে কনডেনসেট প্রক্রিয়াজাত করে প্রতিদিন বিপুল পরিমাণ পেট্রল, অকটেন, ডিজেল ও কেরোসিন উৎপাদন করা হচ্ছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, সিলেট গ্যাস ফিল্ডসের উৎপাদিত জ্বালানি দেশের পেট্রলের প্রায় ৩৩ থেকে ৩৫ শতাংশ এবং অকটেনের ৭ থেকে ৮ শতাংশ চাহিদা পূরণ করছে, যা জাতীয় জ্বালানি নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত নতুন তেলকূপ খননের পরিকল্পনাও নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাদের মতে, চলমান উদ্যোগগুলো সফলভাবে বাস্তবায়ন করা গেলে আমদানি নির্ভরতা কমে আসবে এবং দেশের জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত হবে।

এম.কে

আরো পড়ুন

ফ্যাসিস্টের মোটিফ বানানোর সন্দেহে চিত্রশিল্পীর বাড়িতে আগুন

সন্তানকে দিয়ে টিকটক, ‘ক্রিম আপা’ গ্রেপ্তার

লন্ডনে উপদেষ্টা মাহফুজ আলমের গাড়ি লক্ষ্য করে আওয়ামী কর্মীদের ডিম নিক্ষেপ