TV3 BANGLA
বাংলাদেশ

সেন্টমার্টিনে যেতে রেজিস্ট্রেশন করতে হবে, এ তথ্য ভুয়া

‘সেন্টমার্টিনে যেতে রেজিস্ট্রেশন করতে হবে’ এ শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে তা সত্য নয় বলে জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সেন্টমার্টিনে যেতে রেজিস্ট্রেশন করতে হবে, এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বা পরিবেশ অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। ওই সেমিনারে সেন্টমার্টিন দ্বীপের পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় অংশীজনদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়।

আলোচনায় সেন্টমার্টিন দ্বীপে সিঙ্গেল ইউজ প্লাস্টিক বন্ধে গুরুত্ব দেওয়া হয়। সেখানে সেন্টমার্টিন দ্বীপে যাওয়ার জন্য রেজিস্ট্রেশন সিস্টেম চালুর প্রয়োজনীয়তার বিষয়টি আলোচিত হলেও এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর কোনো সিদ্ধান্ত ঘোষণা করেনি। অর্থাৎ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বা পরিবেশ অধিদপ্তর এ ধরনের কোনো সিদ্ধান্ত নেয়নি।

এম.কে
০৬ সেপ্টেম্বর ২০২৪

আরো পড়ুন

ক্রিকেট বোর্ডের নির্বাচক পদ থেকে রাজ্জাকের পদত্যাগ, করবেন বিসিবি নির্বাচন

প্রবাসীদের জন্য সুখবর: কেন্দ্রীয় ব্যাংকের নতুন স্কিম

অনলাইন ডেস্ক

সমাজ গড়তে হলে মানুষকে মানুষের প্রয়োজনে এগিয়ে আসতে হবেঃ মেজর জেনারেল(অবঃ) সৈয়দ ইফতেখার উদ্দিন