TV3 BANGLA
বাংলাদেশ

হঠাৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিসে অভিযানে দুদক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিসে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর ১২টায় এই অভিযান শুরু হয়।

জানা গেছে, বিসিবির পুরনো ফাইল ঘাঁটাঘাঁটি ও বিপিএলের দুর্নীতি তদন্তের জন্য বিসিবিতে হানা দিয়েছে দুদক।

গত বিপিএলে টিকিট বিক্রিতে বিসিবির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। এছাড়া বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের বিরুদ্ধেও অনিয়ম-দুর্নীতির অভিযোগ আছে। সেইসব খতিয়ে দেখতেই ক্রিকেট পাড়ায় হাজির হয়েছেন দুদকের কর্মকর্তারা।

এম.কে
১৫ এপ্রিল ২০২৫

আরো পড়ুন

ফ্যামিলি কার্ড কর্মসূচিঃ ৪ কোটি পরিবারকে মাসিক নগদ ও খাদ্য সহায়তার পরিকল্পনা

কোভিড পরীক্ষায় কুকুর, মিলছে অভাবনীয় সফলতা

অনলাইন ডেস্ক

বাংলাদেশকে ‘ক্লায়েন্ট স্টেট’ বানিয়ে রাখতে চায় ভারতঃ সোহেল তাজ