14.1 C
London
June 1, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

হিরো আলম গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

বিয়ের প্রলোভনে ধর্ষণ ও নারী নির্যাতন মামলায় আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়ার ঢাকা-রংপুর মহাসড়কে মাঝিড়া বন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

পুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুপুরের দিকে শাজাহানপুর উপজেলার মাঝিড়া বন্দরের কাছে পৌঁছালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তার গাড়ির পিছু নেন। একপর্যায়ে ধাওয়া করে গাড়িটি থামানো হয় এবং সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ আরও জানায়, গত ১০ ফেব্রুয়ারি বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক আনোয়ারুল হক হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। বিয়ের আশ্বাসে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগে সাদিয়া রহমান মিথিলার দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়৷ পিবিআইয়ের তদন্ত রিপোর্ট পাওয়ার পরেই হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেয় আদালত।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, সাদিয়া রহমান মিথিলাকে নায়িকা বানানোর স্বপ্ন দেখিয়ে আশরাফুল আলম ওরফে হিরো আলম প্রতারণামূলকভাবে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ, শারীরিক নির্যাতন এবং গর্ভপাত করাতে বাধ্য করেন।

এ ঘটনা হিরো আলম অস্বীকার করলে তার বিরুদ্ধে মিথিলা ২০২৫ সালের ২১ এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর জানান, গ্রেপ্তার হিরো আলমকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে প্রেরণ করেন।

এম.কে

আরো পড়ুন

সংবিধান সংশোধনে শায়খ আহমাদুল্লাহর প্রস্তাবনা

ড. ইউনূসের সঙ্গে বৈঠক নিয়ে এক্স-এ বাংলায় পোস্ট মোদির

ভূমিকম্পে ঢাকায় অন্তত ৩ জন নিহত