16.6 C
London
April 29, 2026
TV3 BANGLA
প্রবাসে বাংলাদেশশীর্ষ খবর

২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে ১৮তম ব্রিটিশ কারি অ্যাওয়ার্ড

বিশ্বের কারি শিল্পের অস্কার হিসেবে খ্যাত ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডের ১৮তম উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৮ নভেম্বর লন্ডনের ব্যাটারসি এভল্যুশন সেন্টারে।

 

জানা যায়, ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডের প্রতিষ্ঠাতা এনাম আলীর দুঃখজনক মৃত্যুর পর এই উদ্যোগটিকে চলমান রাখতে বদ্ধপরিকর আয়োজকরা। এবার সর্বকালের সবচেয়ে বড় ও জমকালো উৎসব উপহার দেওয়ার জন্য কাজ করে যাচ্ছেন আয়োজকদের পুরো টিম।

 

ব্রিটিশ কারি অ্যাওয়ার্ড ২০০৫ সালে শুরু হয়েছিল। এই উদ্যোগে প্রত্যেকবার ১০ হাজারের বেশি রেস্তোরাঁ অংশ গ্রহণ করে যার মধ্যে বেশির ভাগ রেস্তোরাঁর মালিক বাংলাদেশি। এই শিল্পটি প্রতি বছর যুক্তরাজ্যের কোষাগারে বিলিয়ন পাউন্ডের বেশি অবদান রাখছে এবং লক্ষ লক্ষ লোকের কর্মসংস্থান করেছে।

 

২৪ সেপ্টেম্বর ২০২২
এনএইচ

আরো পড়ুন

ইতালিতে অভিবাসী ও শরণার্থীদের নিয়ে ফুটবল ক্লাব

নৌকা ফেরাও, শরনার্থী আইন আসছে ব্রিটেনে

প্যানডেমিক যুগের সবচেয়ে কঠোর লকডাউন যুক্তরাজ্যে!

অনলাইন ডেস্ক